বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

আয়েশাকে ‘বডিশেমিং’ করে তোপের মুখে ভারতী

ভারতী সিং ও আয়েশা খান । ছবি : সংগৃহীত
ভারতী সিং ও আয়েশা খান । ছবি : সংগৃহীত

দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। বর্তমানে তার সঞ্চালনায় তুমুল জনপ্রিয় শো ‘লাফটার শেফস’ (সিজন ৩) মাতছে দর্শক। তবে হাসির এই মঞ্চেই এবার ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অভিনেত্রী আয়েশা খানের শারীরিক গঠন নিয়ে ভারতীর করা এক রসিকতা এখন নেটদুনিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। নেটিজেনদের অভিযোগ, জনসমক্ষে হাসির ছলে তিনি ‘বডিশেমিং’ করেছেন।

সম্প্রতি এই শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন কপিল শর্মা এবং তার আসন্ন সিনেমা ‘কিস কিসকো পেয়ার করু ২’-এর পুরো টিম। কিন্তু আনন্দের এই আড্ডায় ছন্দপতন ঘটে ভারতীর এক বেফাঁস মন্তব্যে।

যা ঘটেছিল মঞ্চে অনুষ্ঠানের একটি পর্বে দেখা যায়, ছবির চার নায়িকা ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী এবং পারুল গুলাটি নেচে নেচে মঞ্চে প্রবেশ করছেন। তারা ভারতীর সামনে আসতেই তিনি হঠাৎ বলে বসেন, ‘সব নায়িকারা যখন আসছিল, আমার মনে হচ্ছিল যেন কৃষ্ণা (অভিষেক) ফিরে এসেছে। আয়েশাকে দেখে মনে হচ্ছে ও অভিষেকের মতোই লম্বা আর চওড়া।’

আয়েশার অস্বস্তি ও সহকর্মীদের প্রতিবাদ ভারতীর এই মন্তব্য শুনে মুহূর্তেই থমকে যান আয়েশা খান। জনসমক্ষে নিজের শারীরিক গঠন নিয়ে এমন মন্তব্যে তিনি দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান এবং নিজের পেট ঢাকার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে কপিল শর্মা সরাসরি ভারতীকে প্রশ্ন করেন, ‘এটা কি প্রশংসা ছিল নাকি অন্য কিছু?’ এমনকি পাশে থাকা অভিনেত্রী পারুল গুলাটিও চুপ থাকেননি; তিনি সরাসরি ভারতীকে বলেন, ‘তোমার এভাবে কথা বলা একদম উচিত হয়নি।’

ভারতীর সাফাই ও নেটিজেনদের ক্ষোভ সমালোচনার মুখে সাফাই গাইতে গিয়ে ভারতী হাসিমুখে বলেন, ‘আমি আসলে অন্তঃসত্ত্বা, তাই মুখ দিয়ে বের হয়ে গেছে।’

তবে ভারতীর এই অজুহাত মানতে নারাজ নেটিজেনরা। তাদের মতে, যিনি নিজে ক্যারিয়ার গড়েছেন, তার মুখে অন্য এক নারীর শরীর নিয়ে এমন উপহাস অত্যন্ত নিম্নরুচির পরিচয়। একজন মন্তব্য করেছেন, ‘জাতীয় টেলিভিশনে বসে কাউকে এভাবে বডিশেম করা মোটেও হাস্যকর নয়।’ অন্য এক নেটিজেন লিখেছেন, ‘ভারতী শো-তে প্রায়ই নারীদের সাথে অভদ্র আচরণ করেন, যা এবার সীমা ছাড়িয়ে গেছে।’

উল্লেখ্য, ‘কিস কিসকো পেয়ার করু ২’ সিনেমায় কপিল শর্মার বিপরীতে অভিনয় করেছেন আয়েশা খান, ওয়ারিনা হুসেন, ত্রিধা চৌধুরী এবং পারুল গুলাটি। সিনেমার প্রচারেই তারা এই শোতে এসেছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X