বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

দ্য আন্ডারটেকার, সালমান খান ও মাইক টাইসন। ছবি : সংগৃহীত
দ্য আন্ডারটেকার, সালমান খান ও মাইক টাইসন। ছবি : সংগৃহীত

সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন এবার প্রবেশ করতে পারেন ‘বিগ বস ১৯’-এর ঘরে। টাইমস অব ইন্ডিয়া-কে সূত্র জানিয়েছে, টাইসন ও তার টিমের সঙ্গে নির্মাতাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আলোচনায় রয়েছে চুক্তি সম্পন্ন করার বিষয়টি। খবর: আউটলুক ইন্ডিয়া

বর্তমানে টাইসনের পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। চুক্তি হলে অক্টোবর মাসে তিনি প্রায় এক সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত শো’তে থাকতে পারেন। তবে সঠিক তারিখ এখনো নির্ধারিত হয়নি।

সূত্র জানায়, আগের মৌসুমগুলোতে আন্তর্জাতিক সেলিব্রিটির উপস্থিতি ‘বিগ বস’-এ ব্যাপক সাড়া ফেলেছিল। তাই এবারও শোর জনপ্রিয়তা বাড়াতে একজন বিদেশি তারকাকে আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা।

এদিকে ডব্লিউডব্লিউইর ডিসকর্ড সার্ভারে গুঞ্জন চলছে, দ্য আন্ডারটেকারকেও এই মৌসুমে বিশেষ ওয়াইল্ডকার্ড এন্ট্রিতে আনা হতে পারে ‘বিগ বস ১৯’-এ। নভেম্বরের দিকে তার প্রবেশের সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ আগস্ট, রোববার থেকে জিওহটস্টার ও কালার্স টিভিতে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। প্রথম তিন মাসের ডিজিটাল-ফার্স্ট সিজনটি সঞ্চালনা করবেন সালমান খান। এরপর পর্যায়ক্রমে অতিথি সঞ্চালক হিসেবে থাকবেন ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুর। এ বছর নতুন এপিসোডগুলো প্রথমে জিওহটস্টারে প্রচারিত হবে। এরপর প্রায় দেড় ঘণ্টা পর কালার্স টিভিতে প্রচার হবে এটি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X