বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয় : তনুশ্রী দত্ত

তনুশ্রী দত্ত। ছবি : সংগৃহীত
তনুশ্রী দত্ত। ছবি : সংগৃহীত

ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন সম্প্রতি শুরু হয়েছে। শোটি সঞ্চালনা করেন সালমান খান। বিগ বসে অংশ নেওয়ার প্রস্তাব বহুবার এসেছে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তকে। এমনকি তাকে কোটি টাকার পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও এসেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “আপনি কি সত্যিই ভাবেন আমি এই শো-তে যাব? আমি তো আমার নিজের পরিবারের সঙ্গেও থাকি না। আমি কখনো ‘বিগ বস’-এ আগ্রহী ছিলাম না, আর হবও না। আমাকে ওই অনুষ্ঠানের জন্য ১ কোটি ৬৫ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। সমপর্যায়ের আরেকজন বলিউড তারকাকেও একই অর্থ দেওয়া হয়েছিল।”

একটি ঘটনা বর্ণনা করে তিনি বলেন, “বিগ বস’-এর স্টাইলিস্ট আমাকে ফোন করেছিলেন। তিনি অনুরোধ করে বলেছিলেন, ‘আমার ডায়েটের যত্ন তিনি নেবেন।’ আমি বলেছিলাম, ‘ওরা যদি আমাকে চাঁদের এক টুকরোও দেয়, তাও আমি যাব না।”

তনুশ্রী স্পষ্ট করেন, তিনি কোনো পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবেন না। তিনি বলেন, “একই হলরুমে একসঙ্গে ঘুমাচ্ছে নারী-পুরুষ। সেখানেই তারা ঝগড়া করছে, সেখানেই থাকছে— আমি এটা করতে পারব না। ডায়েট নিয়ে আমি খুব সচেতন, সেটা আমার শক্তির ওপর নির্ভর করে। আমি কি এমন নারী যে, রিয়েলিটি শোয়ের জন্য একজন পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাব? আমি এতটা সস্তা নই। আমার গোপনীয়তা আমার কাছে অনেক মূল্যবান। আমি জানি, যদি আমাকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়, তাহলে এর চেয়ে অনেক বেশি উপার্জন করতে পারি।”

তনুশ্রী দত্তের জন্ম ১৯৮৪ সালের ১৯ মার্চ, ঝাড়খন্ডের জামশেদপুরে। তিনি ডিবিএমএস ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন এবং পরে পুনে ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন এবং মিস ইউনিভার্সের সেরা দশে জায়গা করেন।

২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে থাকলেও, ২০১৮ সালে তিনি অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ সাবেক যুবদল নেতা 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১০

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১২

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৩

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৪

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৫

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৬

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৭

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৮

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৯

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

২০
X