বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বিগ বস ১৯’ জিতে কত টাকা পেলেন গৌরব!

গৌরব খান্নাI ছবি : সংগৃহীত
গৌরব খান্নাI ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসরের পর্দা নামল। দীর্ঘ ৩ মাসের বেশি সময় ধরে চলা মনস্তাত্ত্বিক লড়াই শেষে বিজয়ের মুকুট পরলেন জনপ্রিয় টিভি অভিনেতা গৌরব খান্না। রোববার (৭ ডিসেম্বর) রাতে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সঞ্চালক ও বলিউড ভাইজান সালমান খান।

পুরস্কারের ঝুলি শুধু ট্রফিই নয়, ৪৩ বছর বয়সী গৌরবের পকেটও বেশ ভারি হয়েছে। ইন্ডিয়া টুডে ও দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুযায়ী, ট্রফির পাশাপাশি তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ ৭৯ হাজার টাকা)। এখানেই শেষ নয়, বিগ বসের ঘরে একটি বিশেষ টাস্ক জেতার সুবাদে তিনি ১৪ লাখ রুপি দামের একটি নতুন গাড়িও উপহার হিসেবে পেয়েছেন।

হাড্ডাহাড্ডি লড়াই ও রানারআপ এবারের গ্র্যান্ড ফিনালেতে সেরা পাঁচ প্রতিযোগী ছিলেন— গৌরব খান্না, ফারহানা ভাট, প্রণিত মোর, তানিয়া মিত্তল ও অমল মালিক। তাদের মধ্যে লড়াই ছিল বেশ তীব্র। শেষ পর্যন্ত দর্শকদের ভোটে গৌরব খান্না চ্যাম্পিয়ন হন এবং ফার্স্ট রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ফারহানা ভাটকে।

ক্ষোভ ও ধৈর্যের গল্প বিজয়ী হওয়ার পর পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিগ বসের ঘরের অভিজ্ঞতা শেয়ার করেন গৌরব। তিনি জানান, ঘরের ভেতরে তিনি কখনোই খুব একটা হতাশ বোধ করেননি। তবে সহ-প্রতিযোগী ফারহানা ভাটের আচরণে তিনি ক্ষুব্ধ ছিলেন।

গৌরব বলেন, “ফারহানা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, গালি দিয়েছে, ‘আওরাত’ বলেছে, ‘গালিজ আদমি’ বলেছে। তখনো আমার কোনো সমস্যা হয়নি। কারণ এগুলো আমি নিতে পারি। কিন্তু আমার রাগ হয়েছিল তখন, যখন ফারহানা আমার টিভি পেশা ও গত ২০ বছর ধরে যারা আমাকে সমর্থন করে এসেছেন, সেই ভক্তদের নিয়ে প্রশ্ন তুলেছিল।” ব্যক্তিগত আক্রমণ সহ্য করলেও পেশা ও ভক্তদের অপমানে তিনি আহত হয়েছিলেন বলে জানান।

তারকাখচিত রাত বিগ বসের ১৯তম সিজনের গ্র্যান্ড ফিনালে ছিল তারকার মেলা। অনুষ্ঠানে নিজেদের আসন্ন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-র প্রচারে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। এছাড়া রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-এর প্রচারে মঞ্চ মাতান সানি লিওনি ও করণ কুন্দ্রা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X