বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি প্রতিক্ষায় 'দৃশ্যম' এর অন্তিম পর্ব

দৃশ্যম । ছবি : সংগৃহীত
দৃশ্যম । ছবি : সংগৃহীত

বহুল আলোচিত মালয়ালম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যমের শেষ অধ্যায়ের মুক্তি আর কিছুদিন পরই। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমার প্রথম কিস্তি দর্শকদের মুগ্ধ করেছিল থ্রিলার ও পারিবারিক আবেগের মিশেলে। গল্পের কেন্দ্রীয় চরিত্র জর্জকুট্টি একজন সাধারণ কেবল অপারেটর, যে আইনের হাত থেকে নিজের পরিবারকে রক্ষা করতে বুদ্ধি ও কৌশলের আশ্রয় নেয়। এই গল্প এতটাই জনপ্রিয়তা পায় যে পরবর্তী সময়ে বিভিন্ন ভাষায় এর রিমেক তৈরি হয়। ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি দৃশ্যম ২। আর এবার আসছে সিরিজটির শেষ পর্ব দৃশ্যম ৩।

অভিনেতা মোহনলালের ৬৬তম জন্মদিন উপলক্ষে আগামী ২১ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ সিনেমাস ২ মিনিট ৫ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ট্রেলার প্রকাশ করেছে।

ট্রেলারটি প্রকাশের পর থেকে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ও কৌতূহল। আগের দুই কিস্তিতে জর্জকুট্টিকে দেখা গেছে শান্ত, আত্মবিশ্বাসী ও পরিকল্পনামাফিক এগোতে। কিন্তু নতুন ট্রেলারে চরিত্রটিকে অনেক বেশি ভেঙে পড়া ও মানসিকভাবে অস্থির মনে হয়েছে। ট্রেলারটি শুরু হয় জর্জকুট্টির পরিবারের স্বাভাবিক জীবনে ফিরে আসার ইঙ্গিত দিয়ে। তবে গা ছমছমে আবহ আর পুলিশের নতুন করে তৎপরতা বুঝিয়ে দেয় পুরোনো রহস্য এখনো তাদের পিছু ছাড়েনি। এবারের গল্পে দেখা যাবে, নিজের করা কাজের জন্য পরিবার একদিন তাকে অপরাধী ভাবতে পারে। এ আশঙ্কায় মানসিক দ্বন্দ্বে ভুগছেন জর্জকুট্টি। ট্রেলারে ইঙ্গিত মিলেছে, এবার বিষয়টি শুধু আইনি লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; বরং তা রূপ নিচ্ছে মিডিয়া ট্রায়ালে।

পুলিশ ও আশপাশের মানুষ আবারও সেই পুরোনো কবর এবং মরদেহের রহস্য উন্মোচনের চেষ্টা শুরু করেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তৃতীয় কিস্তিতে জর্জকুট্টির বিবেক ও মানসিক টানাপোড়েন গল্পের বড় অংশ জুড়ে থাকবে। পরিচালক জিতু জোসেফের নির্মাণে সিনেমাটিতে মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিলকে আবার দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X