বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে জর্জকুট্টি রূপে আসবেন মোহনলাল

অভিনেতা মোহনলাল ও দৃশ্যম ৩ সিনেমার পোস্টার । ছবি - সংগৃহীত
অভিনেতা মোহনলাল ও দৃশ্যম ৩ সিনেমার পোস্টার । ছবি - সংগৃহীত

মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’-এর মুক্তির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২ এপ্রিলের পরিবর্তে সিনেমাটি এখন আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোহনলাল জানান, তার জন্মদিনেই দর্শকদের সামনে ফিরছে বহুল আলোচিত চরিত্র জর্জকুট্টি। নতুন প্রকাশিত পোস্টারে জানালার পাশে চিন্তামগ্ন অবস্থায় জর্জকুট্টিকে দেখা গেছে। পোস্টারের বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে—অতীত কখনো নীরব থাকে না, বরং সময়ের অপেক্ষায় থাকে।

মুক্তির তারিখ পরিবর্তনের পেছনে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কারণ জানানো না হলেও, আন্তর্জাতিক বাজার—বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালায়ালাম চলচ্চিত্রের জন্য মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় ব্যবসায়িক দিকও প্রাধান্য পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিচালক জিতু জোসেফ জানিয়েছেন, ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় কিস্তিতে গল্পের ধরনে কিছুটা ভিন্নতা আসতে পারে। তবে আগের মতোই অপরাধ ও তার পরিণতির টানটান উত্তেজনা গল্পের মূল সুর হিসেবে বজায় থাকবে। এদিকে, এ সিনেমার হিন্দি সংস্করণেও অভিনয় করবেন অজয় দেবগন। তবে সেটি মুক্তি পাবে মালায়ালাম সংস্করণের অন্তত ছয় মাস পর, ২০২৬ সালের অক্টোবরে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X