বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনে দুই জনপ্রিয় তারকার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রেম, বিচ্ছেদ এবং একটি হোটেলে ঘটে যাওয়া কথিত অপ্রীতিকর ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। খবর প্রকাশ করেছে সিয়াসাত ডটকম।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় তিন বছর ধরে সম্পর্কে ছিলেন এই দুই তারকা। এমনকি তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে সময়ের সঙ্গে অভিনেতার অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণে বিরক্ত হয়ে সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিচ্ছেদের আগে চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিনেত্রী অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অভিনেত্রী ইনস্টাগ্রামে অভিনেতাকে আনফলো করেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কে এই তারকা জুটি, তা জানতে আগ্রহ দেখান নেটিজেনরা। নানা সূত্র মিলিয়ে সম্ভাব্য কয়েকটি নামও সামনে আসতে থাকে।

আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এবং অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম। সম্প্রতি অনুপমা ইনস্টাগ্রামে ধ্রুবকে আনফলো করেছেন। একই সঙ্গে তিনি নিজের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এতগুলো ছবি পোস্ট করার জন্য দুঃখিত। গান বাছাই বা ক্যাপশনের জন্য যখন অনুমতির অপেক্ষা করতে হয় না, তখন পোস্ট করাটা আরও অনেক বেশি মজার হয়ে ওঠে।’ এই পোস্টকে ঘিরেও নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।

তবে এসব আলোচনা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনুপমা কিংবা ধ্রুব। ফলে পুরো বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি; এটি মূলত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

উল্লেখ্য, অনুপমা পরমেশ্বরন ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমা থেকেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কালবেলা/আরডা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১০

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১১

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১২

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৩

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৪

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৫

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৬

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৭

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৮

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৯

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

২০
X