বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

তানিন সুবহার মৃত্যুর খবর, যা জানা গেল

তানিন রহমান সুবহা। ছবি : সংগৃহীত
তানিন রহমান সুবহা। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা তানিন রহমান সুবহাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এখনো তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি চিকিৎসকরা। পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তাকে ‘ক্লিনিকালি মৃত’ ঘোষণা করেছেন চিকিৎসকরা, তবে এখনো আনুষ্ঠানিক মৃত্যু সনদ দেওয়া হয়নি।

গত ক’দিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তানিন সুবহা। চলতি মাসের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় ধানমন্ডির একটি উন্নত হাসপাতালে, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

নায়ক জয় চৌধুরী এ বিষয়ে বলেন, ‘ডাক্তাররা আনঅফিশিয়ালি তানিনকে মৃত ঘোষণা করেছেন। তবে অফিসিয়ালি এখনো কিছু বলেননি।’

তানিন সুবহা এক যুগের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাটক এবং সিনেমায় জায়গা করে নেন তিনি। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একাধিক নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে অভিনয় করেন। পাশাপাশি ‘তানিন’স বিউটি পার্লার’ নামে একটি সৌন্দর্যচর্চা কেন্দ্রও চালাতেন।

উল্লেখ্য, অনুদানের সিনেমা ‘দেনা পাওনা’-তে অভিনয়ের কথা ছিল তানিন সুবহার। এটি নির্মিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে।

তানিন সুবহার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১০

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১১

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৪

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৭

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৮

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৯

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

২০
X