বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই বছর পর বড় পর্দায় অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামের একটি থ্রিলারধর্মী সিনেমার মাধ্যমে পর্দায় আসছেন তিনি। এই সিনেমায় দর্শকদের সামনে অপু হাজির হচ্ছেন একেবারেই নতুন রূপে ও ভিন্ন গেটআপে। নিজের এই প্রত্যাবর্তন নিয়ে আত্মবিশ্বাসী নায়িকা জানালেন, সিনেমায় তাকে দেখা যাবে ‘দুর্বার গতিতেই’।

শুটিং আপডেট ও গল্প ইতোমধ্যেই সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগিয়ে চলছে। অপু বিশ্বাস জানান, এখন পর্যন্ত তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি শুটিংও শিগগিরই শেষ হবে। সিনেমাটি নিয়ে তিনি বলেন, “এই সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি ভালো গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।”

দেরিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে। তাই দেরিতে হলেও ভালো একটি কাজ দিয়ে ফিরতে পেরে দারুণ ভালো লাগছে।” তিনি আরও বলেন, “সিনেমাই আমার পরিচয়ের মূল জায়গা। সিনেমার কারণেই আজ আমি অপু বিশ্বাস। দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা এই মাধ্যম থেকেই।”

সজলের সঙ্গে প্রথম জুটি ও উচ্ছ্বাস ‘দুর্বার’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলকে। এই নতুন জুটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু। সহশিল্পীর প্রশংসায় তিনি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ হিসেবেও অভিহিত করেন।

অপু বলেন, “সজল ভাই ভীষণ বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। তার অভিনয়ে আমি মুগ্ধ। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা খুব ভালো। দর্শক আমাদের নতুনভাবে দেখবেন।”

নির্মাতার প্রতি আস্থা পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, “তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প ও নির্মাণ— দুদিকেই যথেষ্ট যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X