সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৬, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী । ছবি : সংগৃহীত
শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী । ছবি : সংগৃহীত

শাকিব খান ও শবনম বুবলীর ঘরে নতুন অতিথি আসার খবরে আনন্দিত হওয়ার বদলে এক অদ্ভুত প্রতিযোগিতায় মেতেছেন নেটিজেনদের একাংশ। শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলীর মধ্যে কার কয়টি সন্তান, তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে দুই এক গোলের হিসাব নিকাশ। তবে একটি শিশুর আগমন নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ট্রোল বা ভক্তদের বাড়াবাড়ির তীব্র সমালোচনাও করছেন সচেতন সমাজ।

শনিবার সন্ধ্যায় অপু বিশ্বাস নিজের সামাজিক মাধ্যমে নতুন লুকের কিছু ছবি প্রকাশ করেন। সেই ছবির নিচে মন্তব্যের ঘরে ভক্তরা বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গ টেনে আনেন। অনেকেই মন্তব্য করেন, ‘দুই এক ব্যবধানে এগিয়ে বুবলী।’ কেউ আবার জানতে চান, ‘রিয়াল মাদ্রিদের মতো অপুর ক্যামব্যাক হবে কি না?’ কেউ কেউ আবার লিখেছেন, ‘অপু এক বুবলী দুই, সামনে বিশ্বকাপের খেলা।’ এমনকি ব্রাজিল আর্জেন্টিনার মতো দলের সঙ্গেও ব্যক্তিজীবনের এই ঘটনাকে তুলনা করেছেন নেটিজেনরা। এ যেন এক অঘোষিত প্রতিযোগিতা, যেখানে মানুষের জীবনের অত্যন্ত স্পর্শকাতর বিষয়কে নিছক বিনোদনের খোরাক বানানো হচ্ছে।

সামাজিক মাধ্যমের এই অসুস্থ প্রতিযোগিতাকে ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। সচেতন নেটিজেনরা মনে করেন, একটি নতুন প্রাণের আগমন সব সময়ই আনন্দের ও সম্মানের। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে এমন ট্রোলিং এবং ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো স্কোরবোর্ড তৈরি করা সংবাদ ও সামাজিক নৈতিকতার চরম অবমাননা। ভক্তদের এই বাড়াবাড়িকে অনেকেই বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) শবনম বুবলী জানান, শাকিব খানের সঙ্গে তার সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। এরপর থেকেই মূলত নেট দুনিয়ায় শুরু হয় এই আলোচনা। এর আগে অপু বিশ্বাস ও শাকিব খানের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয় এবং পরে বুবলী ও শাকিবের ঘরে জন্ম নেয় শেহজাদ খান বীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X