বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নেই শাকিবের নাম

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায়। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উৎসবের আমেজ। কিন্তু সাফল্যের এই জোয়ারের মাঝেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত অর্জনের খাতা শূন্যই রয়ে গেল এই সুপারস্টারের। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানা গেছে, শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’ ৫টি বিভাগে পুরস্কৃত হলেও, শ্রেষ্ঠ অভিনেতার তালিকায় নেই তার নাম। ফলে পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মুকুটটি এবার অধরাই রয়ে গেল তার।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি গত বছর ব্যবসায়িক সাফল্যের তুঙ্গে ছিল। জাতীয় পুরস্কারের আসরেও সিনেমাটি শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ মেকআপম্যান—এই ৫টি বিভাগে সম্মাননা কুড়িয়েছে। ভক্তদের প্রত্যাশা ছিল, এই সিনেমার জন্যই হয়তো পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ঘরে তুলবেন শাকিব। এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘খোদার পরে মা’, ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘সত্তা’ সিনেমার জন্য চারবার এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ক্যারিয়ার শুরু করা শাকিবের পথচলা শুরুতে মসৃণ ছিল না। তবে ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ঘুরে দাঁড়ান তিনি। এরপর অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে টানা ৯ বছর ইন্ডাস্ট্রি শাসন করেছেন। ক্যারিয়ারের গ্রাফের মতোই তার পারিশ্রমিকের গ্রাফও অবিশ্বাস্য। ক্যারিয়ারের শুরুতে ১ লাখ টাকার কম পারিশ্রমিক নেওয়া শাকিব ২০০৮ সালেই ছবিপ্রতি ৪০ লাখ টাকা নেওয়া শুরু করেন। আর ‘প্রিয়তমা’র আকাশছোঁয়া সাফল্যের পর ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’-এর মতো সিনেমায় দফায় দফায় নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। পুরস্কার না পেলেও বক্স অফিস ও দর্শকের হৃদয়ে যে তিনি এখনও ‘নাম্বার ওয়ান’, তা তার বর্তমান ব্যস্ততা ও পারিশ্রমিকের অঙ্কই বলে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X