বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন মৌসুমী

মৌসুমী ও হাসান জাহাঙ্গীর । ছবি : সংগৃহীত
মৌসুমী ও হাসান জাহাঙ্গীর । ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী অবশেষে মুখ খুললেন। দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রীর সঙ্গে অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরের বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল। হাসান জাহাঙ্গীর আগেই বিষয়টি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিলেও এবার মৌসুমী একে ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন।

আড়াল ভেঙে তিনি বলেন, “এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্ত লাগে। যে কথাই বলি না কেন, মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে। আমি তো এসব নিয়ে কোনো পাবলিসিটি চাচ্ছি না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করে নব্বই দশকের এই তারকা বলেন, “কিছু নিন্দুক ভিউ ও মনোযোগ পাওয়ার জন্য শিল্পীদের নাম ব্যবহার করে মিথ্যা গল্প বানায়। ফেসবুকে রিচ আর ইউটিউবে ভিউ বাড়ানোর লোভেই তারা এসব করে।”

গুজব রটনাকারীদের থামাতে আইনের কঠোর প্রয়োগ চান মৌসুমী। তিনি বলেন, “আইনের সঠিক প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে ভিউখোর মানুষের গুজব ছড়ানো বন্ধ হতো। এরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে।”

সবশেষে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী মৌসুমী বলেন, “যারা মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি। তারা চাইলেও মানুষের মন থেকে আমাকে এক চুলও নড়াতে পারবে না। আমার অর্জন সৃষ্টিকর্তার দান।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১০

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১১

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১২

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৩

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৪

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৫

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৬

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৭

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৮

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৯

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

২০
X