বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া । ছবি : সংগৃহীত
নুসরাত ফারিয়া । ছবি : সংগৃহীত

হঠাৎ যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ বন্ধের খবরে ইস্তাম্বুল বিমানবন্দরে চরম আতঙ্কের মধ্যে সময় পার করেছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইস্তানবুল থেকে তার দুবাই যাওয়ার কথা থাকলেও শেষমেশ তাকে বাধ্য হয়ে ঢাকার ফ্লাইট ধরতে হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ও আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, নুসরাত ফারিয়া বিমানবন্দরের একটি লাউঞ্জে বসে আছেন। তার সামনের টেবিলে রাখা পাসপোর্ট, বোর্ডিং পাস ও পানির বোতল এবং পেছনের টিভির স্ক্রিনগুলোতে আন্তর্জাতিক সংবাদ চলছে। ক্যাপশনে ফারিয়া লেখেন, “আজকের দিনটা যেন দুঃস্বপ্নের মতো ছিল। ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ।”

মুহূর্তের মধ্যে সবকিছু থমকে যাওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি আরও লেখেন, “এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।”

চরম এই বিশৃঙ্খলার মাঝেও বন্ধু ও স্বজনদের ভালোবাসায় ভরসা পেয়েছেন ফারিয়া। তিনি ইস্তাম্বুলে তার বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, নিশ্চিত করেছে আমি নিরাপদ আছি, সেটা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।”

শান্ত পৃথিবীর প্রার্থনা সব বাধা পেরিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন এই চিত্রনায়িকা। বর্তমানে প্লেনে বসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন উল্লেখ করে ফারিয়া তার পোস্টের শেষে লেখেন, “মনটা ভারী, কিন্তু কৃতজ্ঞ। শুধু চাই— পৃথিবীটা যেন একটু শান্ত হোক।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X