কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর গুজব, ক্ষোভ প্রকাশ করলেন রুনা লায়লা

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ছবি: সংগৃহীত
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে হঠাৎ করে সামাজিক মাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তবে এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন স্বয়ং শিল্পী। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং ভারতের দিল্লিতে একটি সম্মাননা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

গতকাল সোমবার (৪ মে) সন্ধ্যায় দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণের পরপরই ঘটনার সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে দেশ-বিদেশে ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করে।

পরবর্তীতে ভেরিফায়েড ফেসবুক পোস্টে গুজবটি নাকচ করেন রুনা লায়লা। তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য ভক্তদের প্রতি অনুরোধ জানান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে দিল্লি থেকে সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায়ও তিনি এ গুজব নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। রুনা লায়লা বলেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে পরিচিতজনরা উদ্বিগ্ন হয়ে তাঁর খোঁজ নিচ্ছিলেন। এটি একদিকে যেমন বিব্রতকর, তেমনি পরিবারের জন্যও কষ্টদায়ক।

তিনি বলেন, এ ধরনের ভুয়া খবর ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়ে থাকতে পারে এবং এর পেছনে সংঘবদ্ধ চক্র কাজ করতে পারে। সামাজিক মাধ্যমে দায়িত্বহীনভাবে তথ্য ছড়ানো এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা ব্যক্তি ও তার পরিবারের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

শেষে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই সংগীতশিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে’

চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের পাশে পল্লী বিদ্যুৎ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ

প্রাইভেট পড়ানোর বকেয়া চাওয়ায় শিক্ষিকাকে একের পর এক কোপ

পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি ট্রাম্পের

ইয়াবাকাণ্ডে পদ হারালেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য

রাস্তা নিয়ে বিরোধের জেরে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

১১

জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

১২

মেসির সঙ্গে কী হয়েছিল? এক সপ্তাহ পর মুখ খুললেন মিশর কোচ

১৩

ডাবের পানি খাইয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৪

চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

১৫

‘ফার্মের মুরগি’ প্রসঙ্গে কী বলেছিলেন শিক্ষামন্ত্রী?

১৬

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

১৭

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

১৮

বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

২০
X