কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কারিনার মৃত্যুর গুজব, কী বললেন বাবা

কারিনা কায়সার। ছবি : সংগৃহীত
কারিনা কায়সার। ছবি : সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব।

বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকেই চিকিৎসাধীন থাকা এই অভিনেত্রীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ।

সামাজিক মাধ্যমে কারিনার মৃত্যুর দাবি করে একাধিক ফটো কার্ড ও পোস্ট ভাইরাল হয়। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে কায়সার হামিদ বলেন, মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এ ধরনের গুজব ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা যে কোনো সময় মরে যেতে পারি। এরপরও মৃত্যুর মতো একটা বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা উচিত নয়। আমাদের পরিবার এমনিতেই ওর স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন। এ মুহূর্তে সবার মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।’

কারিনার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, ‘তার ফুসফুসে সংক্রমণ রয়েছে, তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। এরপর লিভারের চিকিৎসা শুরু হবে। একই সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হয়েছে।’

লিভার সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কারিনা কায়সার বর্তমানে ভারতের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে চেন্নাই নেওয়া হয় তাকে। এ সময় তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবেও প্রশংসিত হন কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১০

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১১

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

১২

বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৩

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

১৬

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

১৭

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

১৮

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

১৯

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

২০
X