বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা সুবাহর স্বামী হাসানের আগের বিয়ের খবর ফাঁস

চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ ও তার স্বামী হাসান । ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ ও তার স্বামী হাসান । ছবি : সংগৃহীত

বছর খানেক আগে চুপিসারে বিয়ে করেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। বিষয়টি এতদিন গোপন থাকলেও অবশেষে অভিনেত্রী নিজেই তার দ্বিতীয় বিয়ের খবর সামনে এনেছেন। এমনকি নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন তিনি। নায়িকার দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই বেরিয়ে এলো তার স্বামী হাসানের প্রথম সংসারের খবর। সুবাহকে বিয়ের আগে হাসান বিয়ে করেছিলেন হুমায়রা নামে এক তরুণীকে। চার বছর সংসার করার পর সুবাহকে বিয়ে করে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। তবে এতদিন এই বিয়ের খবর গোপন ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য একটি সূত্র বলেন, ‘হাসানের ঘরে বউ থাকলেও প্রায় সময় মডেল-নায়িকাদের সঙ্গে আড্ডায় মেতে থাকেন। দ্বিতীয় বিয়ে করলেও এসব থেমে নেই। এমনকি প্রায় সময় দেশের বাইরে মডেল-নায়িকাদের নিয়ে ঘুরতে যান।’

জানা গেছে, সুবাহর স্বামী হাসান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকাতেই। এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সুবাহ ও তার স্বামীর সাড়া পাওয়া যায়নি। তারকাদের জীবন নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই একটু বেশি থাকে, বিশেষ করে যখন তাদের ব্যক্তিগত সম্পর্কের কোনো খবর সামনে আসে।

সুবাহ-হাসানের আগের বিয়ে ও বিচ্ছেদ নিয়ে অনেক বিতর্ক এবং আইনি জটিলতা থাকায় এবারের সংসার নিয়ে ভক্তদের মধ্যে যেমন শুভকামনা আছে, তেমনি অনেকের মনেই এক ধরণের কৌতূহল কাজ করছে শেষ পর্যন্ত টিকবে কিনা। এখন সময়ই বলে দিবে তাদের দ্বিতীয় বিয়ে কত দিন স্থায়ী হয়।

উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন সুবাহ। তাকে দেখা গেছে নাটক ও মিউজিক ভিডিওতে। নিজের কণ্ঠে সুবাহর গানও প্রকাশ পেয়েছে। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১১

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১২

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৩

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৪

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৫

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৬

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৭

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৮

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৯

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

২০
X