স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

জাতীয় দলের হয়ে খেলছেন না, তবে সাকিব আল হাসান এখন ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। দেশে আসা না হলেও আশেপাশের দেশগুলোতে নিয়মিতই পা পড়ছে তার। ভারত-শ্রীলঙ্কার পর এবার নেপালে এসে খেলবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

নেপাল প্রিমিয়ার লিগের দল পোখারা অ্যাভেঞ্জারস দলে নিয়েছে এই অলরাউন্ডারকে। নেপাল প্রিমিয়ার লিগের ইতোমধ্যে দুটি আসর সম্পন্ন হয়েছে। ক্রিকেট পাগল দেশটিতে দুটি আয়োজনই ছিল জনপ্রিয়তার তুঙ্গে। এবার হবে তৃতীয় আসর।

সাকিবকে ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার আখ্যা দিয়ে দলটি তাদের সোশ্যাল প্লাটফর্মে লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এবার পোখারার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার এবার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় মৌসুমে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন। স্বাগতম, সাকিব আল হাসান পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে!’

এ বছর পোখারার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লঙ্কান কিংবদন্তি অজন্তা মেন্ডিস। সাকিবকে দলে নিয়ে এরই মাঝে বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে দলটি।

নেপাল প্রিমিয়ার লিগের প্রথম আসর হয় ২০২৪ সালে। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় জনকপুর বোল্টস। ২০২৫ সালে দ্বিতীয় আসরে লুম্বিনী লায়ন্স চ্যাম্পিয়ন হয়। দুবারই রানার-আপ হয় সুদূরপশ্চিম রয়্যালস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর নেপাল ক্রিকেট দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশটির মানুষ ক্রিকেট পছন্দ করেন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো। তাই প্রায়ই আলোচনায় থাকেন। সাকিবের মাপের কিংবদন্তির পদধূলি দেশটির ক্রিকেট প্রসারের পথ আরও সুগম করবে। ক'দিন আগে মেজর লিগ খেলে আসা সাকিব এখন ব্যস্ত এলপিএলে। নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X