শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১১:৫২ এএম
আপডেট : ২৭ মে ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

প্রশংসায় ভাসছে 'ইমিগ্র্যান্ট ডায়েরিজ ২', নজর কেড়েছেন জায়েদ-মামদানি

জায়েদ খান ও জোহরান মামদানি। ছবি : সংগৃহীত
জায়েদ খান ও জোহরান মামদানি। ছবি : সংগৃহীত

প্রবাসীদের জীবনসংগ্রাম ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্ব ‘ঈদ মোবারক’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। জন কবির ও সাদ আল আমীনের যৌথ পরিচালনায় নির্মিত এই বিশেষ পর্বে প্রধান আকর্ষণ হিসেবে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবং বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেয়র জোহরান মামদানি।

মূলত প্রবাসী বাংলাদেশিদের নিউইয়র্কে টিকে থাকার লড়াই, স্বপ্ন এবং বাস্তবতার নানা টানাপোড়েন এই চলচ্চিত্রটির মূল উপজীব্য।

মঙ্গলবার (২৬ মে) মুক্তিপ্রাপ্ত এবারের পর্বে কেন্দ্রীয় চরিত্রে চিত্রনায়ক জায়েদ খানের পাশাপাশি মার্কিন রাজনীতিক জোহরান মামদানির উপস্থিতি বিশেষ ভাবে নজর কেড়েছে দর্শকের। চলচ্চিত্রটি নিয়ে নির্মাতারা জানান , এটি কেবল কোনো কাল্পনিক গল্প নয়, বরং প্রতিটি প্রবাসী বাংলাদেশির প্রতিদিনকার চেনা জীবনের এক নিখুঁত প্রতিচ্ছবি। প্রথম পর্বের পর এই দ্বিতীয় পর্বটি নিয়ে নিউইয়র্কসহ বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাঙালিদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

চলতি বছরের গত মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিরিজের প্রথম পর্বের বিপুল সফলতার পর দ্বিতীয় পর্বটি আনা হলো। চলচ্চিত্রটি 'ঠিকানা বাংলাদেশ'-এর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X