বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৫:০৯ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার আমাকে ‘টিক্কা খান’ হিসেবে দেখা যাবে : জায়েদ খান

জায়েদ খান। ছবি : সংগৃহীত
জায়েদ খান। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটি দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৩ অক্টোবর। এখন চলছে প্রচারের কাজ।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে অভিনয় করতে পেরে শুরু থেকেই বেশ উচ্ছ্বসিত তিনি। লুক প্রকাশের পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন এ নায়ক।

সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণায় নেমেছেন সিনেমার শিল্পী কলাকুশলীরা। ব্যতিক্রম নন জায়েদ খান। সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নায়ক লিখেছেন, ‘ আগামী শুক্রবার ১৩ই অক্টোবর টিক্কা খান হিসেবে আমাকে দেখা যাবে সিনেমা হলে “মুজিব: একটি জাতির রূপকার“ সিনেমায়।’

প্রসঙ্গত, টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বেলুচিস্তানের মতো নিরস্ত্র-নিরীহ বাঙালিদের ওপরও পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন, এ জন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়।

১৯৭৩ সালে নিষ্ঠুরতার সঙ্গে বেলুচিস্তানে বিদ্রোহ দমনের নামে হত্যাযজ্ঞ চালানোর জন্য ‘বেলুচিস্তানের কসাই’ হিসেবে টিক্কা খান কুখ্যাতি অর্জন করেন। সেই চরিত্রেই দেখা মিলবে জায়েদের।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় দেখা যাবে আরিফিন শুভকে। এ ছাড়া শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১০

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১১

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১২

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৩

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৪

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৫

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৬

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৭

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৮

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৯

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

২০
X