বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘অপারেশন জ্যাকপট’ থেকে জায়েদ বাদ, থাকছেন নিপুণ

জায়েদ খান ও নিপুণ আক্তার। ছবি : সংগৃহীত
জায়েদ খান ও নিপুণ আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত গেরিলা অপারেশনকে ঘিরে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে একটি সিনেমা। এতে জায়েদ খান ও নিপুণ আক্তার অভিনয় করবেন বলে সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। কিন্তু ঢাকাই নায়ক জায়েদ থাকায় এ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী নিপুণ। এখন জানা গেছে নতুন কথা। সিনেমায় থাকছেন নিপুণ, বাদ পড়েছেন জায়েদ খান।

বুধবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।। জানানো হয়েছে অপারেশন জ্যাকপটে নৌ-বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল, অমিত হাসান, জিয়াউল রোশান, মামনুন ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র ও আমান রেজা। সিনেমায় নিপুণ অভিনয় করবেন বলেও জানা গেছে সংবাদমাধ্যমে।

অপারেশন জ্যাকপটের সহপ্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী সংবাদমাধ্যমে বলেন, ‘অপারেশন জ্যাকপট তৈরি হবে বড় আয়োজনে। অভিনয় করবেন ৮০ জনের মতো শিল্পী। অনেক শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে।

অনেকের সঙ্গেই ব্যাটে-বলে মেলেনি। এর মানে এই নয় যে তারা বাদ পড়েছেন বা বাদ দেওয়া হয়েছে। যাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তাদের নাম জানানো হলো’।

সংবাদ সম্মেলনে জায়েদ বা নিপুণ কেউই উপস্থিত ছিলেন না। এর আগে এ সিনেমার বিষয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করলে কালবেলাকে তিনি বলেন, ‘আমি এখন দুবাই, আগে দেশে আসি’।

অন্যদিকে অভিনেত্রী নিপুণ সংবাদমাধ্যমকে বলেছিলেন, অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি ছবিতে জায়েদ খানও অভিনয় করবেন। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় শুধু অভিনয়ই নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

চুক্তির সাইনিং মানিও ফেরত পাঠাতে চেয়েছিলেন নিপুণ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসভিত্তিক এই চলচ্চিত্র। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশে শুরু হবে সিনেমার শুটিং। দেশ-বিদেশে শুটিং চলবে মার্চ পর্যন্ত। ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১০

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১১

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১২

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৩

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৪

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৫

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৬

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৭

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৮

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৯

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

২০
X