বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘অপারেশন জ্যাকপট’ থেকে সরে দাঁড়ালেন বাপ্পী

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত গেরিলা অপারেশনকে ঘিরে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে একটি সিনেমা। তাতে অভিনয়ের জন্য কিছুদিন আগেই চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার অভিনেতা বাপ্পী চৌধুরী। তবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শোনা গেল ভিন্ন কথা। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পী। ফেসবুকে লাইভে এসে ছবিটি থেকে সরে যাওয়ার কারণ জানিয়েছেন এই নায়ক।

বাপ্পী জানান, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, অপারেশন জ্যাকপট ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম এটা সত্য। কিন্তু শুরুতে আমাকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা যেসব কথা বলেছিলেন, পরে তাদের সেই কথার সঙ্গে মিল পাইনি। মৌখিকভাবে আমাকে যা বলেছিল সেটা বিশ্বাস করে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন চিত্রনাট্য পাই, তখন মনে হয়েছে কাজটি করা মোটেও উচিত হবে না আমার। তাদের ওপর আস্থা রেখে ছবিতে সাইন করেছিলাম। কিন্তু পরে বাধ্য হয়েই সিনেমাটি থেকে সরে দাঁড়াতে হলো।’

বাপ্পি আরও বলেন, ‘প্রয়োজন হলে আরও অপেক্ষা করব, কিন্তু ভালো সিনেমা ছাড়া করব না। আমি অনেক সিনেমা ছেড়ে দিয়েছি। যদি আমি সিনেমাগুলো ছেড়ে না দিতাম অনেকেই কাজ পেত না। তার মানে এই না যে, আমি নতুন সিনেমা পাচ্ছি না। আমি আসলে ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সময় নিচ্ছি। আমাকে অনেকেই ভালোবাসেন, আমি তাদের হতাশ করতে চাই না।’

অন্যদিকে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন নিপুণ আক্তারও। সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি সিনেমাটিতে জায়েদ খানও অভিনয় করবে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় শুধু অভিনয়ই নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। জায়েদ খান অবশ্য এ বিষয়ে এখনো মুখ খোলেননি। কালবেলাকে তিনি বলেছেন, ‘আমি এখন দুবাই, আগে দেশে আসি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X