বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জায়েদের দিকে ‘উড়াল চুমু’ ছুড়েছেন মেয়েরা

দেহরক্ষীদের মাঝে জায়েদ খান। ছবি : সংগৃহীত
দেহরক্ষীদের মাঝে জায়েদ খান। ছবি : সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং দর্শক যেন কোনোভাবেই কাছে ঘেঁষতে না পারে সেই উদ্দেশ্যে নিজের সঙ্গে ১৬ জন বডিগার্ড রেখেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু তাতেও রক্ষা পাননি তিনি। দর্শক হুমড়ি খেয়ে পড়েছিল তার ওপর।

সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির বিজয় দিবসকেন্দ্রিক একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জায়েদ খান। দেশটির কুয়ালালামপুরের ক্র্যাফট কমপ্লেক্সে আয়োজিত ওই অনুষ্ঠানে নায়ককে ঘিরে ঘটেছে এমন ঘটনা। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক আয়শা আহমেদ। তিনি বলেন, ‘মালয়েশিয়ায় বিজয় উৎসব আয়োজন করেছিলাম আমরা। এখানে আমরা জায়েদ খানের জন্য ৪ জন পুলিশ ও ৪ জন সিভিলকে বডিগার্ড হিসেবে নিয়োজিত করেছিলাম। কিন্তু জায়েদ খান আসার আগেই এখানে নানা ধরনের স্লোগান শুরু করে বাংলাদেশি দর্শকরা’। তিনি বলেন, ‘এরপর আমরা আরও ৮ জন বডিগার্ড নিয়োগ দিই। দর্শকদের এত চাপ, তারা জায়েদ খানকে কাছ থেকে একবার দেখবে, ছবি তুলবে, এসব করতে গিয়ে ১৬ জন দেহরক্ষীও তাকে আর রক্ষা করতে পারেননি। এমন ঘটনা ঘটেছে। জায়েদ খানের কাছে আমরা দুঃখও প্রকাশ করেছি। তবে ভাগ্য ভালো কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি’।

এ বিষয়ে জায়েদ বলেন, ‘দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিল। তাদের চাপে কিছুটা সাফোকেটেড হয়ে পড়েছিলাম। ১৬ জন বডিগার্ড ছিলেন, কিন্তু ভিড়ের মধ্যে দেখি তারা হাওয়া! আমি ভিড়ের মাঝখানে চাপের মধ্যে। পরে আমাকে গ্রিনরুমে ঢুকিয়ে কোনোরকম রক্ষা করা হয়। কিন্তু এসবকে ভালোবাসা হিসেবে নিয়েছি আমি।

সবচেয়ে বড় কথা—আমি অভিভূত হয়েছি এখানকার মেয়েদের আগ্রহ দেখে। আমি নাচার সময় তারা মঞ্চে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছিল। আমিও পাল্টা জবাব দিয়েছি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১০

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১১

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১২

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৩

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৪

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৬

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৭

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৮

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৯

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

২০
X