বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি কীভাবে বাদ পড়লাম, সিনেমার চুক্তিই তো করিনি : জায়েদ

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত গেরিলা অপারেশনকে ঘিরে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে একটি সিনেমা। এতে জায়েদ খান ও নিপুণ আক্তার অভিনয় করবেন বলে সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। কিন্তু ঢাকাই নায়ক জায়েদ থাকায় এ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী নিপুণ। কিন্তু এর পরই শোনা যায় উল্টো খবর। সিনেমায় থাকছেন নিপুণ, বাদ পড়েছেন জায়েদ খান।

দুবাইয়ে থাকায় এসব বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাননি জায়েদ। পরে দুবাইয়ে অনুষ্ঠান শেষ করে দেশে ফিরে জায়েদ জানান, ওই সিনেমা থেকে বাদ পড়ায় বিষয়টি মূলত উড়ো খবর।

জায়েদ বলেন, ‘দেশে ফিরেই উড়ো খবর নিয়ে বিরক্ত। এখানে কেউ কেউ নিপুণের বিষয় টেনে লিখছেন—আমি সিনেমাটিতে নেই যে কারণে নিপুণ আছেন। এখানে নিপুণ থাকছেন কিনা, এসব তার ব্যাপার। কিন্তু লেখা হচ্ছে— জায়েদ খান সিনেমা থেকে বাদ পড়েছেন। এখানেই আমার আপত্তি। আমি কীভাবে বাদ পড়লাম। আমি তো সিনেমার কারও সঙ্গে চুক্তিই করিনি’।

তিনি আরও বলেন, ‘আমি এখনো জানিই না চরিত্র কী, কে টাকা দেবে, কী চুক্তি—এগুলো নিয়ে কাল আমি তাদের সঙ্গে কথা বলব। তার পরই সবাইকে বিস্তারিত জানাব ঘটনা কী’।

বুধবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জায়েদ বা নিপুণ কেউই উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মলনের আগে অভিনেত্রী নিপুণ সংবাদমাধ্যমকে বলেছিলেন, অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি ছবিতে জায়েদ খানও অভিনয় করবেন। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় শুধু অভিনয়ই নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

চুক্তির সাইনিং মানিও ফেরত পাঠাতে চেয়েছিলেন নিপুণ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসভিত্তিক এই চলচ্চিত্র। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশে শুরু হয়েছে সিনেমার শুটিং। দেশ-বিদেশে শুটিং চলবে মার্চ পর্যন্ত। ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন

বিশ্বকাপের একটি মিশর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১০

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

১১

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

১২

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

১৩

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি

১৪

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

১৫

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

১৬

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

১৭

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

১৮

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

১৯

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

২০
X