বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর। ছবি: কালবেলা
অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর। ছবি: কালবেলা

বছরের পর বছর ফুটপাতে বসবাস করা অসহায় মুক্তা বেগম ও তার ছোট শিশু সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর পুরান পল্টনে এসে মুক্তার সঙ্গে কথা বলেন নেত্রকোনা-৪ আসনের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এসময় তিনি তার অসহায়ত্বের বিষয়ে জানতে পারেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, 'আমার নির্বাচনী এলাকা মোহনগঞ্জে তার বাড়ি। যখন জানতে পারি এই অসহায় নারী তার ছোট সন্তানদের নিয়ে রাস্তায় বসে থাকে, অনাহারে দিন কাটায় তখনই তার কাছে ছুটে এসেছি।'

তিনি মুক্তা বেগমকে বাড়ি বানিয়ে দেওয়ার আশ্বস্ত করে বলেন, 'মোহনগঞ্জে ছোট একটি জায়গা দিয়ে তাকে বাড়ি বানিয়ে দেবো। এছাড়া এখন থেকে তার ছোট ছেলের দায়িত্ব নিয়েছি। তবে এখন তার জন্য একটি চাকরির ব্যবস্থা করাই আমার প্রথম কাজ বলেও জানান তিনি।

এ বিষয়ে মুক্তা বেগম বলেন, আমি আমার অসহায় দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বছরের পর বছর এখানেই বসে থাকি। অনেক সময় তাদেরকে কেউ নিয়ে যাবে এই ভয়ে আমি পায়ে দড়ি বেঁধে ঘুমায়। তবে এমপি সাহেব বলেছেন, তিনি আমাকে দেখে রাখবেন। এছাড়া সৃষ্টিকর্তার কাছে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের জন্য দোয়া করেন তিনি।

প্রসঙ্গত, মুক্তা বেগমের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। তার দুই ছেলে এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন এবং বড় ছেলে মাদকাসক্ত। এখন ছোট ছেলে মেহেদিকে নিয়েই তার সংসার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের তেল স্থাপনায় বারবার হামলা ইরানের, আহত একাধিক

গাজায় জানাজার নামাজে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৪

হৃদয়ের ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়া

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অবশেষে সেই ‘শিশু’র ছবি নিয়ে নীরবতা ভাঙলেন মেসি

তীব্র নদীভাঙনে দুই সপ্তাহে বিলীন ২৫ বসতবাড়ি

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

বিশ্বকাপে ফিফার আয়ে জোয়ার, বড় অঙ্কের লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ

১০

পাট ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, শরীরে মাখানো রাসায়নিক কীটনাশক

১১

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১২

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

১৩

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

১৪

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

১৫

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

১৬

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

১৭

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে?

১৯

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

২০
X