বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে অভিনেত্রী শায়লার শ্লীলতাহানি, প্রেমে সাড়া না পেয়ে এই কাজ!

অভিনেত্রী শায়লা সাথী। ছবি : কালবেলা
অভিনেত্রী শায়লা সাথী। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাসে নাট্যকলা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী ও ছোটপর্দার অভিনেত্রী শায়লা সাথীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত এ শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিনেত্রী শায়লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর সূত্রাপুর থানায় অভিযুক্ত ছাত্রকে আটক করে নিয়ে যাওয়া হয়।

শ্লীলতাহানির একটি ভিডিওতে দেখা যায় অভিনেত্রী শায়লা সাথী বিশ্ববিদ্যালয় দিবসে সুন্দর মুহূর্তে নিজের ভিডিও করার সময় মেহেদী হাসান সৈকত পেছন থেকে তাকে স্পর্শ করেন।

অভিনেত্রী শায়লা সাথী বলেন, ‘এই ছেলেটি অনেক দিন ধরে আমাকে জ্বালাতন করছিল। মেসেঞ্জারে বাজে বাজে অকথ্য ভাষায় মেসেজ দিত। কিন্তু আমি পাত্তা দিতাম না। আজ বিশ্ববিদ্যালয় দিবসে আমি শান্ত চত্বরে সুন্দর মুহূর্তকে ধারণ করতে ভিডিও করছিলাম। এসময় মেহেদী হাসান সৈকত নামে ওই ছেলেটি আমার পেছন থেকে স্পর্শকাতর স্থানে হাত দেয়। এরপর আমি ভয় পেয়ে আমার পাশে থাকা ব্যাচমেট বন্ধু বিলাস দাসকে জানালে তাকেও মারধর করে সৈকত।’

শায়লা সাথী আরও জানান, ‘আমি মিডিয়ায় অভিনয়ের কাজ করি। ক্যাম্পাসে আমার ফ্যান-ফলোয়াররা দাঁড়ান ছিল। এ সময় আমাকে স্পর্শ করেছে। আমি শকট হয়ে গেছি। কোনো সুস্থ মস্তিষ্কের কেউ এমন করতে পারে না। এই ক্যাম্পাসে আমি নিরাপদ কি না জানি না। এ ঘটনায় আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই। আমি মামলা করতে সূত্রাপুর থানায় যাচ্ছি।’

এদিকে মারধরের শিকার নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিলাস দাস বলেন, ‘আমার ব্যাচমেট বান্ধবী নিজের ছবি ও ভিডিও করছিল। এ সময় মেহেদী হাসান সৈকত তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এ সময় আমার বান্ধবী ভয় পেয়ে বিষয়টি আমাকে জানালে সৈকত নামে এক বছরের জুনিয়র ওই ছেলে আমার গায়ে হাত তোলে। আমি এ ঘটনার বিচার চাই।’

শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত সহকারী প্রক্টরের সামনে বলেন, ‘আমি ওই মেয়েকে পছন্দ করি। কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না।’ এরপর সৈকত ক্ষমা চেয়ে মুচলেকা দিতেও রাজি হন। পরে সৈকতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আর কিছু বলতে চাননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমরা লিখিত বক্তব্য পেয়েছি। সিসি ক্যামেরা দেখা হবে। অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ওই ছেলেকে সূত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে সূত্রাপুর থানার পুলিশ। সূত্রাপুর থানার উপপরিদর্শক নাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শায়লা সাথী একজন মডেল-অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার শোবিজে পথচলা শুরু। এরপর কাজ শুরু করেন মিউজিক ভিডিও ও নাটকে। বর্তমানে এ অভিনেত্রী নিজেকে ব্যস্ত রেখেছেন ছোট পর্দায়। ‘তোকে বউ বানাব’, ‘আই হেট ইউ’, ‘গার্লফ্রেন্ডের বিয়ে’- এর মতো নানা জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করে সুনাম অর্জন করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X