বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্যাতনের শিকার হয়ে থানায় গেলেন ‘সিআইডি’ অভিনেত্রী

‘সিআইডি’ অভিনেত্রী বৈষ্ণবী। ছবি : সংগৃহীত
‘সিআইডি’ অভিনেত্রী বৈষ্ণবী। ছবি : সংগৃহীত

‘সিআইডি’, ভারতের জনপ্রিয় ধারাবাহিক। অসংখ্য দর্শক রয়েছে এই সিরিজের। সম্প্রতি সিআইডির অভিনেতা দীনেশ ফাডনিশ মারা যান। যা নিয়ে সমবেদনা জানিয়েছেন অনেকেই। এবার জানা গেল আরও একটি খবর। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন অনুসন্ধানী সিরিজটির আরেক সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পারিবারিক নির্যাতনের শিকার হয়ে ‘সিআইডি’খ্যাত অভিনেত্রী ভারতের কাশ্মিরা থানায় গিয়েছেন। সেখানে গিয়ে তিনি অভিযোগ করেছেন, অভিনেত্রী তার মা ও ভাইয়ের নির্যাতনের কারণে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

সেখানে গিয়ে একটি ভিডিওতে পারিবারিক নির্যাতনের শিকারের কথা জানান বৈষ্ণবী নামের ওই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বৈষ্ণবীর সেই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। যেখানে বৈষ্ণবী বলেন, আমি কাশ্মিরা থানায় রয়েছি। আমার সাহায্য দরকার। আমি আমার পরিবারের হাতেই নির্যাতনের শিকার হয়েছি। আমাকে বাজেভাবে মারা হয়েছে। সংবাদমাধ্যমের বন্ধুরা, ইন্ডাস্ট্রির সবাই, দয়া করে আমাকে সাহায্য করুন।

জানা গেছে, অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নন-কগনিজেবল মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে তার পরিবারের বক্তব্য জানা যায়নি।

২০০৯ সালে ‘সিআইডি’ সিরিয়ালের সঙ্গে যুক্ত হন বৈষ্ণবী। ইন্সপেক্টর তাশা হিসেবে জনপ্রিয়তা পান। শোনা যায়, সিরিয়ালের অ্যাকশন দৃশ্যের শুটিং দুবার করতেন না অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X