বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে হারুন কিসিঞ্জার

হারুন কিসিঞ্জার। ছবি : সংগৃহীত
হারুন কিসিঞ্জার। ছবি : সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অভিনেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে হারুন কিসিঞ্জারের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেতা, ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যেন সুস্থ করে দেন।’

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার নিউমোনিয়ায় আক্রান্ত। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। পরিবারের পক্ষ থেকেও ভক্তদের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

বিটিভির বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে নব্বই দশকে তুমুল জনপ্রিয়তা পান হারুন কিসিঞ্জার। হাস্যরসপূর্ণ সংলাপ, অনবদ্য মুখভঙ্গি ও স্বতন্ত্র অভিনয়শৈলীর কারণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। তবে দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X