বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘মৃত্যুর গুজব’ উড়িয়ে বাসায় ফিরলেন হারুন কিসিঞ্জার

হারুন কিসিঞ্জার। ছবি : সংগৃহীত
হারুন কিসিঞ্জার। ছবি : সংগৃহীত

নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় কয়েক দিন হাসপাতালে থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। সোমবার সকালে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

হারুন কিসিঞ্জারের ছেলে রুবেল খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আগের তুলনায় তার বাবা এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের পরামর্শেই তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, যেখানে তিনি বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা ভক্ত ও পরিবারের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রুবেল বলেন, “কিছু অসাধু ব্যক্তি ভিউয়ের আশায় মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যা অসুস্থ মানুষ ও তার পরিবারের জন্য মানসিক চাপ তৈরি করে।” তিনি এ ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১০

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১১

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১২

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৩

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৪

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৫

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৬

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৭

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৮

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৯

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০
X