বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আমার বউ কে, সেটা আমি পরে জানাচ্ছি: অ্যালেন শুভ্র

অ্যালেন শুভ্র। ছবি : সংগৃহীত
অ্যালেন শুভ্র। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের দাওয়াত দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অ্যালেন শুভ্র। তার এই আকস্মিক পোস্ট ঘিরে অনুরাগীদের মনে কৌতূহল— সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা? তবে খোঁজ নিয়ে জানা গেল, এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।

পুরো বিষয়টি আসলে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-এর প্রচারণার অংশ। নাটকে ‘খায়রুল’ চরিত্রে অভিনয় করছেন অ্যালেন, আর তার বিপরীতে ‘নিপা’ চরিত্রে রয়েছেন তাবাসসুম ছোঁয়া। গল্পের প্রয়োজনে খায়রুল ও নিপার বিয়ের আয়োজনকে কেন্দ্র করেই এই অভিনব আমন্ত্রণ।

ফেসবুকে একটি পোস্টে অ্যালেন লেখেন, “আপনারা সবাই আসবেন খায়রুলের বিয়েতে। আমার বউ কে, সেটা আমি পরে জানাচ্ছি!” নাটকে নিপার সঙ্গে বিয়ের আয়োজন চললেও অভিনেতার এমন রহস্যময় ক্যাপশন দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

পারিবারিক টানাপোড়েন ও সামাজিক বাস্তবতার মিশেলে নির্মিত এই নাটকে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার এবং শিল্পী সরকার অপুর মতো গুণী শিল্পীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X