কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফোনে আলভীর কথাই কি ওইদিন ইকরার আত্মহত্যায় প্রভাব ফেলল?

অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরাসহ তাদের সন্তান রিজিক | ছবি : সংগৃহীত
অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরাসহ তাদের সন্তান রিজিক | ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যা নতুন রহস্যের জন্ম দিয়েছে। তার ঘনিষ্ঠরা বলছেন, ইকরা মোটেও আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না। শেষ সময় ফোনে আলভীর কিছু কথাই ইকরার জন্য সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল। আমরা সবাই নিশ্চিত না, তবে এটি জানা জরুরি।

রোববার (১ মার্চ) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ইকরার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এদিকে রোববার শুটিংয়ের কাজে নেপালে থাকা জাহের আলভীর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে আজ।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় ইকরার মৃত্যু ঘটে।প্রাথমিকভাবে পুলিশ ঘটনার বিষয়টি আত্মহত্যা বলে উল্লেখ করে।

অন্যদিকে ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলম অভিযোগ করেছেন, ঘটনার সময় ইকরার সঙ্গে ফোনে আলভী কথা বলছিলেন। সামিয়া বলেন, ইকরা মোটেও আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না। ওই সময় ফোনে আলভীর কিছু কথাই ইকরার জন্য সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল। আমরা সবাই নিশ্চিত না, তবে এটি জানা জরুরি।

জানা গেছে, ইকরা, সামিয়া আলম ও খাদিজা লুপিন—তিনজনের বন্ধুত্ব প্রায় ১১ বছরের। তারা একটি ফেসবুক গ্রুপে নিয়মিত যোগাযোগ করতেন। ঘটনার দিন সকালে সেখানে কথোপকথনও হয়েছিল।

সামিয়া আলম বলেন, “আমরা ২৪ ঘণ্টাই গ্রুপে কানেক্টেড থাকি। সকাল ১০টা ৪৬ মিনিটে ইকরা লিখেছিল, সে নেপাল যাবে। আমরা ভেবেছিলাম, তখন ওর মাথা গরম আছে। তাই বললাম, ঠিক আছে, তুই যাইস। এরপর সে আর কিছু লেখেনি। দুপুর ১টা ২৭ মিনিটে লুপিন নক করে জিজ্ঞেস করলে, ‘তুই কোথায়?’—এ সময় পর্যন্ত যা হওয়ার তা হয়ে গেছে।”

ঘটনার সময় ইকরার সন্তান রিজিক বাসায় ছিলেন। সামিয়া জানান, ইকরা আলভীর দেশে ফেরার পর তারা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর কথা বলছিলেন। ইকরা বলছিলেন, আমি আলভীকে ডিভোর্স দিয়ে দেব। এছাড়াও ব্যবসা, সন্তান রিজিককে কার কাছে রাখবে—সবই তাদের আলোচনার বিষয় ছিল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১০

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১১

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৩

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৪

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৫

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৬

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৭

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৮

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৯

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

২০
X