বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘আনার কলি’ হয়ে ঈদ নাটকে আসছেন ফারহান-পায়েল

মুশফিক ফারহান ও কেয়া পায়েল । ছবি : সংগৃহীত
মুশফিক ফারহান ও কেয়া পায়েল । ছবি : সংগৃহীত

নিম্নবিত্ত মানুষের জীবনের লড়াই, হাসি–কান্না আর ছোট ছোট স্বপ্ন—এসব গল্পই প্রায়শই শহরের ব্যস্ততার ভিড়ে অদেখা থেকে যায়। সেই অচেনা মানুষের জীবনযুদ্ধকেই এবার নাটকের পর্দায় তুলে আনলেন নির্মাতা মহিদুল মহিম। ভ্যানে করে হকারি করা দুই তরুণ-তরুণীর মজার দ্বন্দ্ব আর ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আনার কলি’।

নাটকটিতে আনার চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। গল্পে দুজনই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কলি ঢাকার অলি-গলিতে ভ্যানে করে কাচের জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু একদিন হঠাৎই সেই একই গলিতে ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে হাজির হয় আনার।

এরপর থেকেই শুরু হয় দুজন হকারের তর্ক, ঠাট্টা আর মুখের লড়াই। ছোট্ট একটি গলিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই দ্বন্দ্বই ধীরে ধীরে নিয়ে যায় ভিন্ন এক মানবিক গল্পের দিকে।

নাটকটির চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা মহিদুল মহিম নিজেই। এতে ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন মোস্তাক মোরশেদ। নির্মাতার ভাষ্য, এটি মূলত শহরের একেবারে নিম্নবিত্ত দুই মানুষের জীবনসংগ্রামের গল্প। যদিও গল্পের শুরুটা হয় দুই হকারের মুখের যুদ্ধ দিয়ে, তবে এর ভেতরে রয়েছে তাদের কঠিন বাস্তবতা ও টিকে থাকার লড়াই। তিনি আশা করেন, এই গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে এবং সমাজের সুবিধাভোগী মানুষদেরও একটু হলেও ভাবাবে।

নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদ উৎসবের বিশেষ আয়োজন হিসেবে মুক্তি পাবে ‘আনার কলি’। দর্শকরা এটি দেখতে পারবেন সি এম ভি–এর ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X