বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিমান ভুলে ব্যাচেলর পয়েন্টে ফিরলেন শামীম

শামীম হাসান সরকার । ছবি : সংগৃহীত
শামীম হাসান সরকার । ছবি : সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়েই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই সিরিজটির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘আরেফিন’, যেটি আগে রূপায়ন করেছিলেন শামীম হাসান সরকার। তবে ব্যক্তিগত মান-অভিমানের জেরে একসময় সিরিজটি ছেড়ে দিয়েছিলেন এই অভিনেতা। অবশেষে সেই দূরত্ব ভুলে আবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন তিনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ফেরার বিষয়টি নিশ্চিত করেন শামীম হাসান সরকার।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ স্পেশাল আয়োজন হিসেবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার–১০ প্রকাশ করা হবে। এতে নতুন করে যুক্ত হচ্ছে ৮টি পর্ব (৭৩–৮০)। পর্বগুলো এক্সক্লুসিভভাবে মুক্তি পাবে বঙ্গ অ্যাপে।

ধারাবাহিকটি নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, 'আরেফিনকে ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্ব কাটিয়ে নেহালের উদ্যোগেই আবারও ফ্ল্যাটে ফিরছে আরেফিন। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে অনেকদিন পর একসঙ্গে পর্দায় দেখার অভিজ্ঞতা শুটিংয়ের সময় পুরো টিমকেই আবেগাপ্লুত করেছে।'

তিনি আরও জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এবার ঈদে তার অন্য কোনো কাজ আসছে না। তাই দর্শকদের জন্য বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল চ্যাপ্টারটি তৈরি করা হয়েছে।

এদিকে বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, দর্শকদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার কারণেই ‘ব্যাচেলর পয়েন্ট’ আজ আলাদা একটি জায়গা তৈরি করেছে। গত ৯ মাসে সিজন ৫-এর ৭২টি পর্ব প্রকাশের পর এবার ঈদের আনন্দ বাড়াতে নতুন চ্যাপ্টার–১০ প্রকাশ করা হচ্ছে।

কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল , জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলম। পাশাপাশি নতুন পর্বগুলোতে আবারও যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া স্পর্শিয়া ও লামিয়া লামসহ আরও কয়েকজন পরিচিত মুখ থাকবেন নতুন এপিসোডগুলোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X