বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘লাস ভেগাসে’ নাটকের শুটিং করতে চান শামীম

শামীম হাসান সরকার । ছবি : সংগৃহীত
শামীম হাসান সরকার । ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় শুটিং হাউস বন্ধের সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে দেশের বিনোদন জগৎ। আবাসিক কল্যাণ সমিতির পাঠানো চিঠিতে যখন রাজধানীর তিনটি জনপ্রিয় শুটিং হাউস বন্ধের নির্দেশ দেওয়া হয়, তখনই ফুঁসে ওঠেন নাট্য নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। এবার সেই ক্ষোভে সরব হলেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন এ অভিনেতা। সেখানে তিনি লিখেছেন, 'বাংলাদেশের নাটকের শুটিং দেশের মাটির কোথাও করতে দেওয়া উচিত নয়। সব শুটিং হোক আমেরিকার লাস ভেগাসে। '

শেয়ার করা পোস্টটিতে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকা শামীম হাসান সরকারের পোস্টে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই, উত্তরার সেক্টর-৪ কল্যাণ সমিতি এই চিঠি ইস্যু করে। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে।

চিঠিতে হাউস মালিকদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থি। সেক্টরের পরিবেশ ও সুনাম রক্ষায় হাউস মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।

এরই মধ্যে বিভিন্ন সংগঠনের নেতারা এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। ডিরেক্টর গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এভাবে হঠাৎ করে একটি চিঠির মাধ্যমে শুটিং বন্ধ করার নির্দেশনা কোনোভাবেই কাম্য নয়।‘

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X