বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে শফিক রিয়ানের গল্পে পার্থ শেখ'র শেষ চিঠি

পার্থ শেখ ও  শফিক রিয়ান । ছবি - সংগৃহীত
পার্থ শেখ ও শফিক রিয়ান । ছবি - সংগৃহীত

বর্তমান প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী পার্থ শেখ ও নওবা তাহিয়া নিজেদের প্রতিভা ও অভিনয় দক্ষতায় ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন। তাদের সাবলীল অভিনয়, পর্দায় উপস্থিতির অনবদ্য রসায়ন তাদেরকে নতুন একটি উচ্চতায় নিয়ে গেছে। সম্প্রতি তারা অভিনয় করেছেন নাটক ‘শেষ চিঠি’-তে। নাটকটি চিত্রনাট্য করেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান। দীর্ঘদিন লেখালেখির পর নাট্যজগতে তার এটি তৃতীয় কাজ। নাটকটি পরিচালনা করেছেন সাদনান রনি। চিত্রগ্রাহক ছিলেন ইমাদ ইমরান। ‘শেষ চিঠি’ ভালোবাসা, সম্মর্কের ভাঙাগড়ার গল্প। সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের সার্বজনীন চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে।

সাদনান রনি বলেন, ‘শফিক রিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। গল্পকে নাটকে রূপ দিতে পেরেছি এটা আমার জন্য আনন্দের। গল্পটিতে সম্পর্ক, আত্মত্যাগ আর ভালোবাসার টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাবে, যেখানে শেষ দৃশ্য দর্শকদের মনে গভীর আবেগ ছুঁয়ে যাবে। আশা করছি দর্শকরাও মুগ্ধ হবেন।’

অভিনেতা পার্থ শেখ বলেন, ‘নাটকটি আমার জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। গল্পটা একেবারেই আমাদের চারপাশের পরিবারের কথা বলে। শফিক রিয়ানের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। গল্প ও প্লট খুব প্রাঞ্জল এবং হৃদয়স্পর্শী। আশা করি, দর্শকেরাও এই গল্পে নিজেদের খুঁজে পাবেন।’

অভিনেত্রী নওবা তাহিয়া বলেন, ‘এ নাটকটি আমার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। এখানে আমি একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছি। শফিক রিয়ানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। গল্পটি সহজ হলেও এতে যে আবেগ ও বাস্তবতার ছোঁয়া আছে, তা দর্শকদের নিজের জীবনের প্রতিফলন খুঁজে পেতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।'

নাটকটিতে পার্থ শেখ ও নওবা তাহিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, শেখ স্বপনা, মনির, ফারুক,নিসা প্রমুখ। ঈদের চতুর্থ দিন এনটিভিতে প্রচার হবে নাটকটি। পরবর্তীতে ইউটিউবে মুক্তি পাবে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১২

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৩

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৪

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৫

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৬

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৭

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৮

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৯

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

২০
X