বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:২৪ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ডাক্তার ছেলের গর্বিত বাবা সুমন নেই, কাঁদছেন ছন্দা

শামস সুমন ও গোলাম ফরিদা ছন্দা । ছবি : সংগৃহীত
শামস সুমন ও গোলাম ফরিদা ছন্দা । ছবি : সংগৃহীত

দেশের ছোট ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা শামস সুমন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সহকর্মীর এমন বিদায়ে চরম বিস্ময় ও শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ছন্দা স্মৃতিচারণ করে জানান কিছুদিন আগেই চ্যানেল আই প্রাঙ্গণে সুমনের সঙ্গে তার দেখা হয়েছিল। ছেলে ডাক্তার হয়ে যাচ্ছে বলে সুমন তখন গর্বিত বাবার হাসি হেসেছিলেন এবং সব কৃতিত্ব দিয়েছিলেন স্ত্রী লিজাকে। লিজা মূলত ছন্দার কলেজ জীবনের বন্ধু। আক্ষেপ করে ছন্দা লেখেন খবরটি শুনে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছেন।

দীর্ঘদিনের সহকর্মী এবং বন্ধুর প্রাণপ্রিয় মানুষটির এমন চিরবিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী। তিনি আক্ষেপ করে জানান ডাক্তার হওয়া ছেলেটির বাবা এবং তার বন্ধুর প্রাণপ্রিয় মানুষটি আর কোথাও নেই। শুটিং সেটে সুমনের বলা কতো বুদ্ধির কথা তারা এখনো আলোচনা করেন সেটিও স্মরণ করেন তিনি। পরিশেষে পরপারে এই অভিনেতার আত্মার চিরশান্তি কামনা করে বিদায় জানান ছন্দা।

শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সাবলীল অভিনয় এবং গম্ভীর কণ্ঠস্বর তাঁকে সবার কাছে আলাদা পরিচিতি দিয়েছিল। ২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X