বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগে এক বুক অভিমান নিয়ে চলে গেলেন শামস সুমন

শামস সুমন। ছবি : সংগৃহীত
শামস সুমন। ছবি : সংগৃহীত

এক সময়ের পর্দা কাঁপানো মুখ, অথচ শেষ সময়ে যেন নীরব বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাওয়া এক শিল্পীর নাম মুখ শামস সুমন। দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা জীবনের শেষদিকে দাঁড়িয়ে আক্ষেপভরা কণ্ঠে বলেছিলেন,’আমাকে কেউ ডাকে না’।

একসময় টিভি নাটকের পরিচিত মুখ ছিলেন মুখ শামস সুমন। মঞ্চ, ছোট ও বড় পর্দা—সব মাধ্যমেই ছিল তার সরব উপস্থিতি। কিন্তু ধীরে ধীরে তিনি সরে যান আলোচনার বাইরে। মৃত্যুর কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন নিয়ে অকপটে কথা বলেছিলেন তিনি।

তিনি জানিয়েছিলেন, অভিনয়ের প্রতি আগ্রহ কখনোই কমেনি, কিন্তু কাজের সুযোগ পাননি। তার ভাষায়, ‘আমাকে কেউ ডাকে না, তাই অভিনয় তেমন করা হয় না।’ এই কথার মধ্যেই যেন লুকিয়ে ছিল এক শিল্পীর না-পাওয়ার দীর্ঘশ্বাস। অভিনয়ের পাশাপাশি জীবিকার তাগিদে তিনি যুক্ত হন একটি ট্রেডিং ব্যবসার সঙ্গে। একইসঙ্গে তিনি কর্মরত ছিলেন রেডিও ভূমি-তে স্টেশন চিফ হিসেবে। তবুও মনের গভীরে রয়ে গিয়েছিল অভিনয়ের প্রতি টান।

অভিনয়ে কম ডাক পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মধ্যবয়সী শিল্পীদের চাহিদা কমে যাওয়াই এর একটি বড় কারণ। খানিকটা আক্ষেপ আর রসিকতার মিশেলে বলেছিলেন, 'মাথায় টাক পড়লে হয়তো বাবা চরিত্রে ডাক পেতাম, কিন্তু সেটাও হয়নি। তার পরও কেউ ডাকলে আমি অভিনয় করি।'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনন আবৃত্তি সংগঠনের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু তার। সেখান থেকেই ধীরে ধীরে নাটক ও চলচ্চিত্রে নিজের অবস্থান গড়ে তোলেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘মন জানেনা মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’। প্রতিটি কাজেই তিনি রেখে গেছেন নিজস্ব ছাপ।

একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা—তা তিনি পেয়েছিলেন নিঃসন্দেহে। কিন্তু জীবনের শেষভাগে এসে কাজের অভাব আর উপেক্ষা যেন তাকে আড়ালে ঠেলে দেয়। তার সেই না-পাওয়ার গল্প আজও মনে করিয়ে দেয়—আলো ঝলমলে দুনিয়ার আড়ালেও থাকে নিঃশব্দ অনেক বেদনার গল্প।

উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন শামস সুমন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন সময়ে তার মৃত্যু হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X