বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন

শামস সুমন। ছবি : সংগৃহীত
শামস সুমন। ছবি : সংগৃহীত

জানাজা সম্পন্ন হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের । বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে তার জানাজায় অংশ নেন শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।

জানাজায় অংশ নেওয়া তারকাদের মধ্যে ছিলেন—ওমর সানী, জাহিদ হাসান, মীর সাব্বির, জিতু কমল, আবুল কালাম আজাদ, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, আফজাল হোসেন, নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, আহসান হাবিব নাসিম, শাহেদ শরীফ খান, পরিচালক বাদল খন্দকার, সকাল আহমেদ প্রমুখ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামস সুমন। জানা যায়, যুক্তরাজ্য থেকে পরিবারের সদস্যরা দেশে ফিরলে রাজশাহীর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

সুমনের মৃত্যুতে চ্যানেল আইয়ের হেড অব নিউজ সাইখ সিরাজ বলেন, ‘সুমন আমাদের পরিবারেরই একজন ছিল। তার হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। দীর্ঘ ১৫ বছর আমাদের সঙ্গে কাজ করেছে। তার সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক ছিল। তার কাজই তাকে বাঁচিয়ে রাখবে। সবাই তার জন্য দোয়া করবেন।‘

চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, আপাতত সুমনের মরদেহ সিএমএইচ-এর হিমঘরে রাখা হবে। রাতে যুক্তরাজ্য থেকে পরিবারের সদস্যরা দেশে ফেরার পর তাদের সঙ্গে মরদেহ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, এক সময়ের টিভি নাটকের পরিচিত মুখ শামস সুমন। মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দা-সব মাধ্যমেই কাজ করেছেন। সর্বশেষ রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X