বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সহকর্মীর সঙ্গে রানার পরকীয়া, ভেঙে গেল মৌসুমীর সংসার

সহকর্মীর সঙ্গে রানার পরকীয়া ভেঙে গেল মৌসুমীর সংসার । ছবি : সংগৃহীত
সহকর্মীর সঙ্গে রানার পরকীয়া ভেঙে গেল মৌসুমীর সংসার । ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেছে। মাত্র বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু স্বামীর পরকীয়ার জেরে শেষ পর্যন্ত তাদের ভালোবাসার এই ঘর আর টিকল না।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাস থেকেই আর এক ছাদের নিচে থাকছেন না রানা ও মৌসুমী। শোবিজ অঙ্গনে গত কয়েক মাস ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ভাসছিল। নুসরাত তুবা নামের এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে নানা মুখরোচক কাহিনি শোনা যাচ্ছে। মূলত, এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত ঘটে এবং ভালোবাসার ঘরে সন্দেহের আনাগোনা শুরু হয়। দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী ও রানা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে একপর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠান তিনি।

এ ঘটনায় অনেকের মন্তব্য, নিজের অপকর্ম ঢাকতেই রানা এমন পদক্ষেপ নিয়েছেন।

এদিকে, রানার পরকীয়ার গুঞ্জনের বিষয়ে খোঁজ নিতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নুসরাত তুবা নামের ওই তরুণীর সঙ্গে রানার অন্তরঙ্গতার কিছু স্ক্রিনশটও পাওয়া গেছে। জানা গেছে, রানা এবং তুবা একটি নির্মাণকারী প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করছেন।

সংসারে ভাঙনের বিষয়ে জানতে চাইলে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, যা শুনেছেন একদমই ঠিক শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। বিয়েতে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১০

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১১

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১২

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১৩

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৫

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৬

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৮

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৯

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

২০
X