শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৪ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাগদান সারলেন টেইলর সুইফট

সুইফটের এনগেজমেন্ট রিংটি পুরোনো ধাঁচের ‘মাইন কাট’ হীরা দিয়ে তৈরি। ছবি : সংগৃহীত
সুইফটের এনগেজমেন্ট রিংটি পুরোনো ধাঁচের ‘মাইন কাট’ হীরা দিয়ে তৈরি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপসংগীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলস বাগদান সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সুইফট নিজেই এ সুখবরটি জানান সবাইকে।

পোস্টে তিনি মজার ছলে লেখেন, ‘তোমার ইংরেজি শিক্ষিকা আর তোমার জিম শিক্ষকের বিয়ে হচ্ছে।’ সঙ্গে ছিল কয়েকটি ছবি, যেখানে দেখা যায়, কেলস হাঁটু গেড়ে বসে সুইফটকে প্রপোজ করছেন। ছবিতে সুইফটের হাতে হীরার একটি আংটিও স্পষ্ট দেখা গেছে।

এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মাত্র চার ঘণ্টায় পোস্টটিতে লাইক পড়ে ১ কোটি ৮০ লাখের বেশি। অভিনন্দন জানান গায়িকা অ্যাভ্রিল লাভিন ও মডেল কারা ডেলেভিনের মতো তারকারা।

কেলসের দল ক্যানসাস সিটি চিফস এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে লিখেছে, ‘আজ যেন রূপকথার গল্প!’ তারা আরও জানায়, ট্রাভিস ও টেইলর, অভিনন্দন! আপনাকে আমাদের ‘চিফস কিংডম’ পরিবারে পেয়ে আমরা আনন্দিত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘ও একজন দারুণ খেলোয়াড়, ভালো মানুষ। আর টেইলরও অসাধারণ।’

জানা গেছে, সুইফটের এনগেজমেন্ট রিংটি পুরনো ধাঁচের ‘মাইন কাট’ হীরা দিয়ে তৈরি এবং এটি ডিজাইন করেছেন ‘আর্টিফেক্স ফাইন জুয়েলারি’র কিনড্রেড লুবেক।

সুইফট ইনস্টাগ্রাম স্টোরিতে একটি হার্ট ইমোজি পোস্ট করেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছিল তার গান So High School, যেটি ট্রাভিস কেলসকে নিয়েই লেখা বলে মনে করছেন ভক্তরা। এ অ্যালবামেই রয়েছে The Alchemy নামের আরেকটি গান, যা কেলসকে নিয়েই রচিত বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি সুইফট তার বহুল আলোচিত Eras Tour শেষ করেছেন, যা বিশ্বব্যাপী রেকর্ড গড়েছে। আর কেলস নিয়মিতই তার কনসার্টে উপস্থিত ছিলেন। কিছুদিন আগেই ট্রাভিস কেলসের পডকাস্টে এসে সুইফট তাদের সম্পর্ক নিয়ে কিছু ব্যক্তিগত কথাও শেয়ার করেন।

সূত্র : সিএনএন

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X