বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফের মা হলেন কার্ডি বি

কার্ডি বি I ছবি : সংগৃহীত
কার্ডি বি I ছবি : সংগৃহীত

ফের মা হলেন মার্কিন র‌্যাপার কার্ডি বি। গত সপ্তাহেই জন্ম নিয়েছে তার চতুর্থ সন্তান, আর প্রেমিক স্টেফন ডিগসের সঙ্গে এটি তাদের প্রথম সন্তানের আগমন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে পোস্ট করা এক আবেগময় ভিডিওতে কার্ডি বি জানালেন এই নতুন অধ্যায়ের কথা।

মার্কিন এক গণমাধ্যমে কার্ডি বি বলেন, ‘আমার শেষ অধ্যায়ে নতুন ঋতুর সূচনা ছিল। নতুন করে শুরু করাটা কখনো সহজ কিছু নয়। কিন্তু এটি মূল্যবান! আমি পৃথিবীকে নতুন সংগীত এবং নতুন অ্যালবাম উপহার দিয়েছি। আমার জগতে একটি নতুন শিশু এসেছে। আর নিজেকে আরও ভালোরূপে গড়ে তোলাও। আরেকটি কারণ হলো—বাচ্চাদের আমার ভালোবাসা দেওয়া অব্যাহত রাখা ও তাদের প্রাপ্যটা দেওয়া।’

সব বাধার সঙ্গে একাই লড়ছেন কার্ডি বি। এ তথ্য উল্লেখ করে এই গায়িকা বলেন—“পরবর্তী অধ্যায়টি ‘আমার বনাম আমি’। সব বাধা আর প্রতিকূলতার বিরুদ্ধে লড়ছি। পরবর্তী ট্যুরের জন্য প্রস্তুতি শুরু করেছি। আপনাদের সেরা পারফরম্যান্স দেওয়ার পথে আমাকে কোনো কিছুই থামাতে পারবে না! আমি শিখেছি, আমি সেরে উঠেছি, আমি যে নারী হয়ে উঠেছি তাকে ভালোবাসছি। এই নতুন যুগ আমার কাছে সেই অর্থই বহন করে।”

২০১৭ সালে র‌্যাপার অফসেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কার্ডি বি। ওই বছরের ২৭ অক্টোবর বাগদান সারেন তারা। একই বছর গোপনে বিয়ে করেন। ২০১৮ সালের ৭ এপ্রিল একটি লাইভ কনসার্টে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন কার্ডি। একই বছরের জুলাইয়ে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান (কন্যা) কালচার কিয়ারি।

২০২০ সালের সেপ্টেম্বরে অফসেটের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন কার্ডি। এর এক মাস পরই জানান, তারা একসঙ্গে থাকছেন। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের (পুত্র) জন্ম দেন কার্ডি। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর তৃতীয় সন্তানের (কন্যা) জন্ম দেন তিনি।

তৃতীয় সন্তান জন্ম দেওয়ার এক মাস পরই গুঞ্জন চাউর হয়, স্টেফন ডিগসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কার্ডি বি। চলতি বছরের ১ জুন এ সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। গত ১৭ সেপ্টেম্বর চতুর্থ সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেন। সন্তানের বাবা-মা হলেও এখনো বিয়ে করেননি কার্ডি বি ও স্টেফন ডিগস।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X