কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালট সংকটের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা নির্বাচন কমিশনারের

দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান রো তে-আক মাথা নত করে ক্ষমা চাচ্ছেন। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান রো তে-আক মাথা নত করে ক্ষমা চাচ্ছেন। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বৃহত্তর সিউল অঞ্চলের ২২টি ভোটকেন্দ্রে ব্যালটপত্রের ঘাটতি এবং ভোটগ্রহণে ব্যাপক বিলম্বের ঘটনার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান রো তে-আক। একই সঙ্গে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন কমিশনের মহাসচিব হুন চুল-হুনও।

শুক্রবার (৫ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে রো তে-আক বলেন, জনগণের মূল্যবান ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। এমন ঘটনা কখনো ঘটার কথা ছিল না। এর কোনো অজুহাত হতে পারে না।

তিনি বলেন, পুরো ঘটনার দায় অনুভব করছি। তাই জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।

বুধবার ভোটগ্রহণের সময় সিউল ও ইনচনের কয়েকটি এলাকায় ব্যালটপত্র সংকট দেখা দেয়। ফলে কিছু ভোটারকে ভোট দিতে হয়েছে এক্সিট পোলের ফলাফল প্রকাশের পর। একই কারণে কয়েকটি নির্বাচনী এলাকার ভোট গণনাও উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়।

২০২২ সালের মে মাস থেকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা রো তে-আক জানান, ঘটনার মূল কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য বাইরের বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে পার্লামেন্টারি তদন্তে নির্বাচন কমিশন পূর্ণ সহযোগিতা করবে। এই ঘটনায় নির্বাচন কমিশনের কী ধরনের দায় রয়েছে তা নির্ধারণে যে প্রক্রিয়া হবে, তাতে আমরা আন্তরিকভাবে অংশ নেব। তদন্তে দায় প্রমাণিত হলে তা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।

এদিকে সিউলের জামসিল এলাকার একটি ভোটকেন্দ্র ঘিরে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুরু হলে ভোট গণনা আরও বিলম্বিত হয়। বিক্ষোভকারীরা ব্যালট বাক্স সরিয়ে নিতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অচলাবস্থার সৃষ্টি হয়।

পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে শুক্রবার ভোট গণনা পুনরায় শুরু হয়। ভোট গণনা শেষ হওয়ার পর সিউল সিটি কাউন্সিলের একটি আসনের ফলাফল বদলে যায়। শুরুতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত আসনটি পিপল পাওয়ার পার্টির প্রার্থী জিতে নেন।

একই কারণে সিউলের মেয়র ও সে-হুনের বিজয়ও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে দেরি হয়েছে। ভোট গণনা বিলম্বিত হওয়ায় তিনি শুক্রবার বিকেলে তার প্রতিদ্বন্দ্বী চং ওয়ন-ওর বিরুদ্ধে এক দশমিক এক পাঁচ শতাংশ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

সূত্র : দ্য কোরিয়া হেরাল্ড

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X