বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এপস্টেইন নথিতে নাম : নীরবতা ভাঙলেন ‘হ্যারী পটার’খ্যাত লেখিকা

জে কে রাউলিং I ছবি : সংগৃহীত
জে কে রাউলিং I ছবি : সংগৃহীত

দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে নতুন করে বিতর্কের আগুনে এবার টেনে আনা হলো ‘হ্যারি পটার’-এর স্রষ্টা জে কে রাউলিংকে। কোনো এক অনুষ্ঠানে এপস্টেইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন—এমন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানালেন জনপ্রিয় এই লেখিকা। অভিযোগকে ‘একেবারেই হাস্যকর ও ভিত্তিহীন’ বলে সরাসরি নাকচ করে দিয়ে, স্পষ্ট ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করলেন জে কে রাউলিং।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেওয়া এক পোস্টে লেখিকা লিখেছেন, আমি বা আমার দলের কেউ কখনোই জেফ্রি এপস্টেইনের সঙ্গে দেখা করেনি, যোগাযোগ করেনি বা তাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত বিপুল সংখ্যক নথি প্রকাশ করার পর এ আলোচনা নতুন করে শুরু হয়। প্রকাশিত নথিতে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, এক লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও রয়েছে। এসব নথিতে প্রিন্স অ্যান্ড্রু, বিল গেটস ও ডোনাল্ড ট্রাম্পসহ বহু প্রভাবশালী ব্যক্তির নাম এসেছে।

জেকে রাউলিংয়ের নামও নথিতে পাওয়া গেলেও, সেখানে এপস্টেইনের সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগের প্রমাণ নেই। বরং ২০১৬ সালের মে মাসে এক অজ্ঞাত ব্যক্তি (যার পরিচয় গোপন রাখা হয়েছে) এপস্টেইনকে ই-মেইল করে রাউলিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে এ বিষয়ে কোনো অগ্রগতি বা যোগাযোগের প্রমাণ নথিতে নেই।

নথি থেকে আরও জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে ব্রডওয়েতে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’-এর প্রিমিয়ারে এপস্টেইন উপস্থিত থাকতে চেয়েছিলেন। উদ্বোধনের দুই দিন আগে তার জনসংযোগ প্রতিনিধি পেগি সিগাল থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান প্লেগ্রাউন্ড এন্টারটেইনমেন্টের প্রধান কলিন ক্যালেন্ডারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি একজন ‘খুব গুরুত্বপূর্ণ বন্ধু’-এর জন্য টিকিট বা প্রবেশের অনুরোধ জানান, তবে প্রথমে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। কলিন ক্যালেন্ডার সেই অনুরোধে সম্মতি দিলেও, নথিতে কোথাও জেকে রাউলিংয়ের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় না।

সব মিলিয়ে, প্রকাশিত নথিপত্র ও যাচাইকৃত তথ্য বিশ্লেষণে স্পষ্ট হয়ে উঠেছে—জে.কে. রাউলিং ও জেফ্রি এপস্টেইনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক, যোগাযোগ কিংবা সংশ্লিষ্টতার প্রমাণ নেই। ফলে ছড়িয়ে পড়া অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলেই নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X