বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন রকস্টার ব্র্যাড আর্নল্ড

ব্র্যাড আর্নল্ডI ছবি : সংগৃহীত
ব্র্যাড আর্নল্ডI ছবি : সংগৃহীত

ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের কঠিন লড়াই শেষে চিরবিদায় নিলেন গ্র্যামি-মনোনীত জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রাণভোমরা ব্র্যাড আর্নল্ড। মাত্র ৪৭ বছর বয়সে থেমে গেল এক শক্তিশালী কণ্ঠ, থেমে গেল হাজারো কনসার্টে দর্শক মাতানো হৃদস্পন্দন। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, ভোকালিস্ট ও মূল ড্রামার হিসেবে যিনি রক সংগীতে রেখে গেছেন অমলিন ছাপ—তার প্রস্থান যেন হঠাৎ করেই নিঃশব্দ করে দিল একটি পুরো প্রজন্মের অনুভূতি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ বাসায় ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর্নল্ড দীর্ঘদিন স্টেজ-৪ কিডনি ক্যানসারে ভুগছিলেন। তথ্যটি নিশ্চিত করে ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, স্ত্রী ও পরিবারের সদস্যদের পাশে নিয়েই শান্তিপূর্ণভাবে মারা যান ব্র্যাড।

এর আগে ২০২৫ সালের মে মাসে প্রথম এই গায়ক ও গীতকার প্রকাশ্যে জানান- তার শরীরে স্টেজ-৪ ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা ধরা পড়েছে, যা পরে ফুসফুসেও ছড়িয়ে পড়ে। ক্যানসারের খবর জানানোর সময় ব্র্যাড বলেছিলেন, ‘আমি ভয় পাই না। সত্যিই ভয় পাচ্ছি না। সুযোগ পেলেই আমার জন্য প্রার্থনা করবেন।’

তার অসুস্থতার কারণে সেসময়ে ব্যান্ডটিকে তাদের ট্যুরও বাতিল করতে হয়েছিল।

উল্লেখ্য, ‘থ্রি ডোরস ডাউন’ ১৯৯৬ সালে মিসিসিপিতে গঠিত হয়। প্রথম অ্যালবাম প্রকাশের পরই তারা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে দেয়। ‘দ্য বেটার লাইফ’ শিরোনামের এই অ্যালবামটি তখন ৬ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়।

এখন পর্যন্ত ব্যান্ডটি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে এবং একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। এদিকে ব্র্যাড আর্নল্ডের লেখা ক্রিপ্টোনাইট, হেয়ার উইথাউট ইউ, হোয়েন আই এম গন ও লুজার- গানগুলো তার খ্যাতিতে বিশেষ মাত্রা যোগ করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে আর্জেন্টিনা-মিসর ম্যাচ দেখবেন যেভাবে

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১০

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

১১

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১২

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১৪

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১৫

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৭

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১৮

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

১৯

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০
X