কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:২২ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে নিজেরা আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলা এবং এ ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

কান্নার শব্দ পেয়ে জঙ্গলে গিয়ে মিলল ফুটফুটে নবজাতক

৮ কোটি টাকা বিতরণে ৫৩ কোটি ব্যয় / অন্তর্বর্তী সরকারের সেই বিতর্কিত প্রকল্প বাতিল 

মিরসরাইয়ে সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

চবিতে দুপুরের খাবারে মিলল নারীর ছবিযুক্ত স্টিকার

টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে প্রাণহানি ৩০

সারজিস আলম / কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান

সাতক্ষীরায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

জর্ডানের মার্কিন সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা

১০

সিদ্ধিরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

১২

স্কুলে পিরিয়ড নিয়ে আর নয় দুশ্চিন্তা, সোফি বাংলাদেশের 'মনের কথা'য় থাকছে পরামর্শ

১৩

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

১৪

রাত ১টার মধ্যে ঢাকাসহ ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই: আ.লীগ নেতা

১৬

মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

১৭

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

১৮

চলচ্চিত্র বাছাই কমিটিতে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

১৯

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

২০
X