তামজিদ হোসেন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

যারা পেলেন অস্কার ২০২৬

অস্কার ২০২৬। ছবি : সংগৃহীত
অস্কার ২০২৬। ছবি : সংগৃহীত

ঝলমলে আলো, লালগালিচা আর শ্বাসরুদ্ধকর প্রত্যাশার মধ্য দিয়ে আবারও বসেছিল বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর— ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। প্রতি বছরের মতো এবারও বিশ্বের সেরা শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রগুলোকে সম্মান জানাতে তারকায় ভরা মঞ্চে মিলিত হয় হলিউড।

বাংলাদেশ সময় সোমবার (১৬ মার্চ) ভোর রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার এ জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হতে থাকে একের পর এক বিজয়ীর নাম— কোথাও বিরল যৌথ জয়, কোথাও দীর্ঘ প্রতীক্ষার অবসান, আবার কোথাও অনুপস্থিত থেকেও আলোচনার কেন্দ্রে উঠে আসা তারকা। সব মিলিয়ে আবেগ, বিস্ময় আর ইতিহাস গড়ার মুহূর্তে ভরপুর হয়ে উঠেছিল ২০২৬ সালের অস্কারের রাত। অস্কার অনুষ্ঠানে উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন।

এবার ২৪টি বিভাগের মধ্যে সেরা চলচ্চিত্রসহ ১৬টিতে মনোনয়ন পেয়ে অস্কারে রেকর্ড গড়ে ‘সিনার্স’ সিনেমা। ১৩টি মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ তালিকার পরের অবস্থানে ছিল— ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (৯), ‘মার্টি সুপ্রিম’ (৯), ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (৯) ও হ্যামনেট (৮)।

চলুন যেনে নেই যারা পেলেন ২০২৬ সালের অস্কার পুরস্কার :

সেরা সিনেমা : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পরিচালক : পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অভিনেতা : মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী : জেসি বাকলি (হ্যামনেট)

সেরা পার্শ্ব অভিনেতা : শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা পার্শ্ব অভিনেত্রী : অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা মৌলিক চিত্রনাট্য : সিনার্স

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : কেপপ ডেমন হান্টার্স

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড : দ্য গার্ল হু ক্রাইড পার্লস

সেরা কস্টিউম ডিজাইন : ফ্রাঙ্কেনস্টাইন

সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং : ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা প্রোডাকশন ডিজাইন : ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা সম্পাদনা : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা ভিজুয়াল ইফেক্টস : অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যা

সেরা মৌলিক গান : গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)

সেরা মৌলিক সংগীত : সিনার্স

সেরা সাউন্ড : এফ১

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম : মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম : সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা সিনেমাটোগ্রাফি : সিনার্স

সব মিলিয়ে স্মরণীয় এক রাত উপহার দিল ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। চমক, আবেগ, নতুন ইতিহাস আর তারকাদের উজ্জ্বল উপস্থিতিতে ভরপুর এই আয়োজন আবারও মনে করিয়ে দিল— সিনেমা শুধু বিনোদন নয়, এটি সৃজনশীলতার এক শক্তিশালী ভাষা।

হলিউডের আলো ঝলমলে এই মঞ্চে যারা স্বীকৃতি পেলেন তাদের সাফল্য যেমন অনুপ্রেরণা জাগাবে বিশ্বজুড়ে নির্মাতাদের মধ্যে, তেমনি দর্শকদেরও অপেক্ষা থাকবে আগামী বছরের নতুন গল্প, নতুন প্রতিভা আর আরও এক ঝলমলে অস্কার রাতের জন্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X