বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে পর্দায় ফিরছে হ্যারি পটার

টিভি সিরিজ 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন । ছবি : সংগৃহীত
টিভি সিরিজ 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন । ছবি : সংগৃহীত

জাদুকরী দুনিয়া কি তবে তার পুরনো গৌরব ফিরে পেতে চলেছে? দীর্ঘ প্রতীক্ষা আর বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠল হগওয়ার্টসের নতুন অধ্যায়ের । ড্যানিয়েল র‍্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্টদের সেই কালজয়ী রূপালী পর্দার স্মৃতি মুছে ফেলার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই এইচবিও চমকে দিল তাদের আসন্ন টিভি সিরিজ 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ এর প্রথম ঝলক দিয়ে। সূত্র: পিঙ্কভিলা

ট্রেলারটি মুক্তি পাওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ২৭৭ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। এটি কেবল একটি ট্রেলার নয়, বরং এইচবিও এবং এইচবিও ম্যাক্সের ইতিহাসের সব রেকর্ড চুরমার করে দেওয়া এক মহাপ্রলয়। এর আগে স্টুডিওটির কোনো নির্মাণ এত অল্প সময়ে দর্শকদের মাঝে এমন উন্মাদনা তৈরি করতে পারেনি।

মূল বইয়ের নামানুসারে এই সিরিজের প্রথম সিজনের নাম রাখা হয়েছে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন'। তবে এবারের সিরিজটিতে দেখা যাবে এক ঝাঁক নতুন তারকাদের।

হ্যারি পটার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিন, অ্যারাবেলা স্ট্যানটনকে দেখা যাবে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে এবং রন উইজলি চরিত্রে দেখা যাবে অ্যালাস্টেয়ার স্টাউট কে।

এছাড়াও প্রফেসর ডাম্বলডোর হিসেবে জন লিথগো এবং সেভেরাস স্নেইপ হিসেবে পাপা এসিডুর উপস্থিতি ইতোমধ্যে দর্শকদের উচ্ছ্বাসিত করেছে। নিক ফ্রস্টের হ্যাগ্রিড এবং লক্স প্র্যাটের ড্রাকো ম্যালফয় নতুন এই ফ্র্যাঞ্চাইজিকে কতটা উচ্চতায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।

জানা যায়, পূর্বের সিরিজটিতে যা বাদ পড়েছিল, সেই না বলা গল্পগুলো এবার বিস্তারিত উঠে আসবে এই টিভি অ্যাডাপ্টেশনে। সিরিজটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X