বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শুটিং শেষে মডেলের আসল পরিচয় জেনে সবাই অবাক

শিলো জোলি। ছবি : সংগৃহীত
শিলো জোলি। ছবি : সংগৃহীত

বেশ অনেক দিন আগে জনপ্রিয় কে-পপ শিল্পী দায়োংয়ের নতুন মিউজিক ভিডিওর মডেল নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রে অডিশন নেওয়া হয়। সেখানে অসংখ্য মডেল থেকে অডিশনের মাধ্যমে একজনকে চূড়ান্ত করা হয়।

এরপর মিউজিক ভিডিওটির শুটিং শেষ হওয়ার পরই জানা যায় মিউজিক ভিডিওটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মডেল আর কেউ নন শিলো জোলি যিনি কিনা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সন্তান। তার পরিচয় জানার পর সবাই অবাক হয়ে যান।

সম্প্রতি ‘হোয়াটস আ গার্ল টু ডু’ শিরোনামে এই গানের ২৬ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে স্টারশিপ এন্টারটেইনমেন্ট। টিজারে শিলোকে একজন ড্যান্সার হিসেবে দেখা গেছে। তার নাচের দক্ষতা এবং আত্মবিশ্বাস ইতোমধ্যেই ভক্তদের নজর কাড়ছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে একজন প্রতিনিধি জানান, দায়োংয়ের মিউজিক ভিডিওর জন্য শিল্পী বাছাই করতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি উন্মুক্ত অডিশনের আয়োজন করেছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ‘কালচার’ নামক একটি ড্যান্স ক্রুর সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শিল্পীও ছিলেন।

প্রতিনিধি আরও জানান, শিলো চূড়ান্ত পর্বে নির্বাচিত হয় এবং দায়োংয়ের মিউজিক ভিডিওতে যোগ দেয়। শুটিং শেষ হওয়ার পরও তাদের কোনো ধারণা ছিল না যে, সে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের সন্তান এবং তারা সম্প্রতি ঘটনাক্রমে বিষয়টি জানতে পারেন।

জানা গেছে, মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে সিউল ও প্যারিসে। এটি এ বছরের অন্যতম ব্যয়বহুল কে-পপ প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) মিউজিক ভিডিওটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দায়োং ও শিলোর এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শিলো জোলি তার বাবা-মায়ের পথ ধরে অভিনয়ে পা রেখেছেন। ১৯ বছর বয়সী শিলো ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন নাচ স্টুডিওতে নিয়মিত অনুশীলন করেছেন। তবে কে-পপ ইন্ডাস্ট্রির মতো বড় প্ল্যাটফর্মে তার অভিষেক হওয়া সবাইকে চমক দিয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X