বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর দেখা ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমায় কী আছে

প্রধানমন্ত্রীর দেখা ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমায় কী আছে । ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর দেখা ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমায় কী আছে । ছবি : সংগৃহীত

গতকাল থেকে টক অব দ্য কান্ট্রি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। প্রথমে চাউর হয়েছিল তারা তানিম নূর পরিচালিত ‘বনতলা এক্সপ্রেস’ ছবি দেখতে গিয়েছেন। পরবর্তীতে একাধিক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় তারা মূলত বিশ্বব্যাপী আলোচিত সায়েন্স ফিকশন ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখার জন্য গিয়েছেন। এরপর থেকেই সিনেমাপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে কী আছে এই সিনেমায় আর কেন হঠাৎ স্বয়ং প্রধানমন্ত্রী দেখতে গেলেন সিনেমাটি।

পৃথিবী যখন চূড়ান্ত ধ্বংসের মুখে এবং সূর্যের আলো ক্রমশ স্তিমিত হয়ে আসছে তখন মানবজাতির অস্তিত্ব রক্ষায় এক সাধারণ বিজ্ঞান শিক্ষকের মহাকাশ অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। ২০২১ সালে প্রকাশিত জনপ্রিয় লেখক অ্যান্ডি উইয়ারের বহুল পঠিত উপন্যাস অবলম্বনে ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার পরিচালিত এই সিনেমা বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সম্প্রতি বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি ইতিমধ্যে সমালোচক ও দর্শকদের উচ্চ প্রশংসা কুড়িয়েছে এবং ২০২৬ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। ছবির শুরুতেই দেখা যায় রাইল্যান্ড গ্রেস চরিত্রে অভিনয় করা রায়ান গসলিং একটি মহাকাশযানে সংজ্ঞাহীন অবস্থা থেকে জেগে ওঠেন। শুরুতে তিনি স্মৃতিলোপের সমস্যায় ভুগলেও পরে বুঝতে পারেন পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে একটি যানে তিনি একাই বেঁচে আছেন। তার ওপর মূল দায়িত্ব ন্যস্ত হয় সূর্যকে অ্যাস্ট্রোফেজ নামক এক অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করার যা পৃথিবীর তাপমাত্রা কমিয়ে মানবজাতিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে।

চলচ্চিত্রটির একটি উল্লেখযোগ্য দিক হলো কেন্দ্রীয় চরিত্র গ্রেসের সঙ্গে রকি নামক এক ভিনগ্রহী প্রাণীর অভূতপূর্ব বন্ধুত্ব। নির্মাতারা এই অদ্ভুত ও আবেগঘন সম্পর্কটিকে পর্দায় অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন যেখানে তাদের একে অপরকে রক্ষার চেষ্টা দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। রায়ান গসলিং তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে একাকী মহাকাশচারীর প্রতিটি অভিব্যক্তি সার্থকতা দান করেছেন।

পাশাপাশি সান্ড্রা হুলারের সাবলীল অভিনয় ড্যানিয়েল পেমবার্টনের আবহসংগীত এবং গ্রেইগ ফ্রেজারের চিত্রগ্রহণ সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তা ছাড়া এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেমস অর্টিজ এবং লায়োনেল বয়েস। গল্পের বুনন কিছুটা জটিল হলেও মৌলিক কাহিনি ও নির্মাণশৈলীর কারণে বক্স অফিসে এটি শক্তিশালী অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X