বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কনসার্ট নিয়ে আতিফের বার্তা 

বাংলাদেশে কনসার্ট নিয়ে আতিফের বার্তা। ছবি: সংগৃহীত
বাংলাদেশে কনসার্ট নিয়ে আতিফের বার্তা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন এই শিল্পী। এটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।

গত ১৬ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিয়েছেন আতিফ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’ একইসঙ্গে কনসার্টের তারিখ ও টিকিটের প্রাপ্তির ওয়েবসাইটের লিংকও শেয়ার করেছেন তিনি।

এর আগে ট্রিপল টাইম কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দেয়। এই কনসার্টে আতিফ ছাড়াও পাকিস্তানের আবদুল হান্নান এবং বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল পারফরম করবে।

ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়, ২৯ নভেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে। শিগগিরই শুরু হবে টিকিট বিক্রির কার্যক্রম। টিকিট পাওয়া ‘টিকিট টুমোরো’ (https://www.tickettomorrow.com/) নামের ওয়েবসাইটে।

এর আগে আতিফ ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করতে প্রথমবার ঢাকায় আসেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন।

সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় পারফরম করেন তিনি। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টটিতে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তার গাওয়া জনপ্রিয় বেশকিছু গান। সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফরম করেছিলেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X