শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তৌফিক মেসবাহ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আজ পর্দা নামছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আজ পর্দা নামছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ছবি : সংগৃহীত
আজ পর্দা নামছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ছবি : সংগৃহীত

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ১১ জানুয়ারি পর্দা ওঠে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসসের। ৯ দিনব্যাপী ৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে এ উৎসবের আয়োজন করে রেইনবো চলচ্চিত্র সংসদ। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে এ বছর উৎসবের ফোকাস কান্ট্রি ছিল চীন। এবারের আসরের সমাপ্তি হতে যাচ্ছে আজ। আজ বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে উৎসবের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন বিইআরসির চেয়ারম্যান ও উৎসবের নির্বাহী সদস্য জালাল আহমেদ। এ ছাড়া থাকবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালসহ অনেকে। সমাপনী দিনে জাতীয় জাদুঘরের মূল হলে সন্ধ্যা ৭টায় সমাপনী চলচ্চিত্র হিসেবে থাকছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত নাসির উদ্দিন খান অভিনীত ‘বলী’। এ ছাড়া সুফিয়া কামাল মিলনায়তনে সকাল থেকে দিনব্যাপী প্রদর্শনী হবে বিদেশি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিকেল ৩টায় তৌফিক এলাহী পরিচালিত রুনা খান অভিনীত চলচ্চিত্র ‘নীলপদ্ম’ এবং বিকেল ৫টায় সৃজিত মুখার্জী পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে চলচ্চিত্র ‘পদাতিক’ এর প্রদর্শনী হবে। উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে দেখানো হয় পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের সিনেমা। প্রদর্শনী হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটিতে। উৎসবে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গত ১২ ও ১৩ জানুয়ারি দুই দিনব্যাপী ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান। সভাপতিত্ব করেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক ঝ্যাং ইয়ুদি। উৎসবের অংশ হিসেবে ১৭-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্রবিষয়ক মাস্টার ক্লাস। মাস্টার ক্লাসে প্রশিক্ষক হিসেবে ছিলেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইয়ুদি, সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছিল সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। এ ছাড়া উৎসবের অংশ হিসেবে ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রতিভাবান তরুণ ও প্রতিষ্ঠিত বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী ‘পার্সপেকটিভ: অ্যা কনটেম্পোরারি গ্রুপ আর্ট এক্সিবিশন’ এর আয়োজন হয়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। ‘রেইনবো চলচ্চিত্র সংসদ’ স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের মূলধারার বিশ্ব চলচ্চিত্রে পরিচয় করিয়ে দিতে ১৯৯২ সাল থেকে এ অবধি ২৩টি আসর শেষ করতে যাচ্ছে। কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এ বছর আয়োজন যেমন ছিল সাদামাটা, তেমনি দর্শক খরা ছিল চোখে পড়ার মতন। তবে ‘প্রিয় মালতী’, ‘পদাতিক’, ‘নীলপদ্ম’সহ কয়েকটি দেশি চলচ্চিত্রে ছিল ব্যাপক দর্শক সমাগম। এ বিষয়ে উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘স্পন্সর সংকটের কারণে আমাদের এবারের আয়োজন সংকুচিত হয়েছে এবং অনেক বিদেশি তারকা আগ্রহী হলেও আমরা আনতে পারিনি। তবে ২৫তম আসরকে অনেক জাঁকজমকপূর্ণ করতে চাই। এর মধ্যে আশা করি আমাদের স্থায়ী ভ্যেনুও হয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১২

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৩

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৪

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৫

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৬

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৭

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৮

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

২০
X